২০২৫-২৬ অর্থবছরে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এটি গত বছরের ২৮৭ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। আইসিআইসিআই ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য বড় বাজারে চাহিদা কম থাকায় ভারতীয় পণ্যের রফতানি ধীরগতি ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রে রফতানির প্রধান কারণ হিসেবে শুল্ক বাধার মুখে অগ্রিম ক্রয় আদেশকে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, দেশীয় ভোগচাহিদা তীব্র হওয়ায় আমদানি বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্বল রফতানি ও শক্তিশালী আমদানির এই অসামঞ্জস্য ভারতের বাণিজ্য ঘাটতি আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

