Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজস্ব ঘাটতি ৯৩ হাজার কোটি টাকা
    অর্থনীতি

    রাজস্ব ঘাটতি ৯৩ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এলজিইডি ও সওজের ৩০০ প্রকৌশলীর কর ফাঁকির অভিযোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় এক লাখ কোটি টাকার ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাময়িক হিসাবে শুল্ক-কর ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এনবিআরের ওপর রাজস্ব আদায় বাড়ানোর কঠোর শর্ত জারি করেছিল।

    এনবিআরের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে শুল্ক, ভ্যাট ও আয়কর মিলিয়ে আদায় হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি। সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে আয়কর বিভাগে, যেখানে ঘাটতির পরিমাণ ৪২ হাজার ৪০৫ কোটি টাকা।

    রাজস্ব ঘাটতির বড় দুটি কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা ও এনবিআর কর্মীদের আন্দোলন। বছরের শুরুতেই, ২০২৩ সালের জুলাইয়ে গণ-আন্দোলনের কারণে প্রায় দেড় মাস ব্যবসা-বাণিজ্য অচল ছিল। বছর শেষে, জুন মাসজুড়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালন করেন। ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোলসহ প্রধান কাস্টম হাউসগুলো কার্যত অচল হয়ে পড়ে।

    সাধারণত জুনে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। প্রতিদিন গড়ে দুই হাজার কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়ে থাকে। কিন্তু এবার তা হয়নি। জুন মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৯ হাজার ৩৯ কোটি টাকা, অথচ আদায় হয়েছে মাত্র ৪৩ হাজার ৯১ কোটি। এক মাসেই ঘাটতি হয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

    নতুন সংকটের পাশাপাশি পুরোনো সমস্যাগুলোও রয়ে গেছে। যেমন—কর জালের বিস্তার না ঘটানো, শুল্ক-কর ফাঁকি, দুর্নীতি, করদাতাদের হয়রানি, অটোমেশন ঘাটতি এবং কর কর্মকর্তাদের দক্ষতার অভাব। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এনবিআরের কাঠামোগত দুর্বলতা আরও প্রকট হয়েছে। এছাড়া বছরজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক পর্যায়ে নানা অনিশ্চয়তা ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা পদক্ষেপ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণিপেশার দাবিদাওয়া ব্যবসাবান্ধব পরিবেশকে ব্যাহত করে।

    ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) এনবিআর আদায় করে ৪২ হাজার ১০৬ কোটি টাকা, যা ওই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা কম এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কম।

    হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও এনবিআরের হিসাবের পার্থক্য মেটাতে পরস্পরের মধ্যে বৈঠক হয়। শুরুতে এনবিআরের হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের আদায় ছিল ৩ লাখ ৮২ হাজার ৬৭৮ কোটি টাকা। তবে সিজিএর হিসাবে কোষাগারে জমা পড়ে ৩ লাখ ৫৯ হাজার ৫০০ কোটি টাকা। এই ফারাক প্রায় ২৩ হাজার কোটি টাকা। শেষ পর্যন্ত সিজিএর হিসাবকে চূড়ান্ত ধরে এনবিআর তাদের হিসাব সংশোধন করে ৩ লাখ ৬২ হাজার ৭৯৭ কোটি টাকায় নামিয়ে আনে। এর ফলে ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে পূর্ববর্তী বছরের আদায় বাড়িয়ে দেখানো সম্ভব হয়। না হলে প্রবৃদ্ধির হার নেতিবাচক হতো।

    এনবিআর হিসাব করে অর্থবছরের (জুলাই থেকে জুন) ভিত্তিতে, যেখানে কোনো অর্থ জুলাই মাসে জমা পড়লেও তা আগের অর্থবছরের অংশ হিসেবে ধরা হয়। কিন্তু সিজিএর হিসাব করা হয় অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমে, যেখানে ৩০ জুন পর্যন্ত জমা হওয়া অর্থই ধরা হয়। উল্লেখ্য, এখনো সব মন্ত্রণালয় আইবাসে যুক্ত হয়নি, ফলে তথ্যভেদে এই গরমিল দেখা দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.