Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
    অর্থনীতি

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

    মনিরুজ্জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. ওবায়েদুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হাতে লেখা একটি পদত্যাগপত্র পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের অপর এক স্বতন্ত্র পরিচালক এবং কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা, যাঁরা পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন।

    ওবায়েদুল্লাহ মাসুদের পদত্যাগ বিষয়ে জানতে বারবার কল ও মেসেজ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। গত ১৪ জুলাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠায়। এরপর থেকে তিনি ব্যাংকে অনুপস্থিত। ১৫ জুলাই তিনি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৈঠকেও যোগ দেননি। ওই দিনই বিএফআইইউ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

    এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে মাসুদকে চেয়ারম্যান করা হয়। ব্যাংকটির সঙ্কট নিরসনে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে তিনি একজন ছিলেন। পেশাগত জীবনে ওবায়েদুল্লাহ মাসুদ এর আগে রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.