সপ্তাহের শেষ কার্যদিবস আজ (বৃহস্পতিবার) (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৯৫ লাখ ৯৩ হাজার ৮৯১টি শেয়ার ৮১টি লেনদেনে হাতবদল হয়। যার আর্থিক মূল্য দাঁড়ায় ৩০ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার টাকা।
ডিএসই সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটার শেয়ারে। কোম্পানিটির ৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানেও ছিল রেনেটা। আর তৃতীয় অবস্থানে ছিল ফাইন ফুডস, যার শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার।

