Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পদ্মা সেতু রেললাইনে আটকে পড়েছে চীনা অর্থায়ন
    অর্থনীতি

    পদ্মা সেতু রেললাইনে আটকে পড়েছে চীনা অর্থায়ন

    সিভি ডেস্কUpdated:জুলাই 18, 2025জুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ফরিদপুরের ভাঙা জংশন স্টেশন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংকের ঋণ ছাড় আটকে গেছে। বারবার চিঠি দেওয়া হলেও ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো সাড়া দিচ্ছে না চীন।

    অন্যদিকে, প্রকল্পে বাড়তি খরচ হয়েছে, যা চুক্তির বাইরের কাজ থেকে এসেছে। চীন বাড়তি খরচের অংশ মেনে নিচ্ছে না। ফলে সরকারকে এখন নিজস্ব অর্থায়নে সেই ঘাটতি মেটাতে হতে পারে।

    সর্বশেষ গত ২ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ভ্যারিয়েশন বাবদ বরাদ্দ ছিল ৪২.৩৮ মিলিয়ন ডলার। তখনকার ৭৮ টাকা প্রতি ডলারে তা দাঁড়ায় প্রায় ৩৩৪ কোটি টাকা। কিন্তু প্রকৃত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা। চীন যদি এই বাড়তি খরচ না মেটায়, তাহলে সরকারকে দিতে হতে পারে সাড়ে ৭০০ কোটি টাকা ভর্তুকি।

    কোথায় বাড়ল খরচ?

    প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নকশার বাইরে কিছু কাজ ও কারিগরি জটিলতায় এই ব্যয় বেড়েছে। উদাহরণস্বরূপ, ঢাকার টিটিপাড়ায় শুরুতে আন্ডারপাসের পরিকল্পনা ছিল না। পরবর্তীতে যান চলাচলের সুবিধার জন্য তা যোগ করতে হয়। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের গতি ঠিক রাখতে নেওয়া হয় নতুন রেললাইন নির্মাণের সিদ্ধান্ত। ভাঙ্গা জংশনেও মূল পরিকল্পনার বাইরে সংযোজন করা হয়েছে।

    এই বাড়তি কাজের খরচ চীন এখন দিতে চাচ্ছে না।
    প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়া বলেন,

    “আমরা বারবার বলছি, চীন কোনো জবাব দিচ্ছে না। খরচ কম হওয়া খাত থেকে টাকা সমন্বয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে।”

    সূত্র বলছে, ঋণের নিষ্পত্তির সময়সীমা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে ঋণ না ছাড় হলে ভবিষ্যতে আর পাওয়ার সুযোগ নাও থাকতে পারে। শেষ কিস্তির ২৬০ মিলিয়ন ডলারের মধ্যে ১৬০ মিলিয়ন ডলার সরকার ফেরত দিয়েছে। বাকি ১০০ মিলিয়ন ডলার এখনো আসেনি।

    চীনের এক্সিম ব্যাংক অর্থ ছাড় না করায় ঠিকাদারদের বিল আটকে আছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ১০টি বিল বাবদ প্রায় ১৯৭২ কোটি টাকা পাওনা রয়েছে। এই নিয়ে চারবার এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হলেও অগ্রগতি হয়নি।

    চুক্তি অনুযায়ী সব কাজ ও বিল পরিশোধ শেষ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। তা না হলে প্রকল্পে ফের জটিলতা দেখা দিতে পারে। ঠিকাদার কাজ বন্ধ করে দিতে পারে বা সরকারকেই অর্থায়ন করতে হতে পারে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন,

    “চীন সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে হলেও অর্থ ছাড় হবে বলে আমরা আশা করছি। তা না হলে ঠিকাদার ঝুঁকিতে পড়বে।”

    সর্বশেষ প্রতিবেদন বলছে, কাজের অগ্রগতি ৯৭.৬০ শতাংশ। তবে অর্থ ছাড় হয়েছে ৮৯.০৪ শতাংশ। টিটিপাড়ায় আন্ডারপাসের ৮০% কাজ শেষ হলেও লুপ লাইন ও ভাঙ্গা জংশনের কিছু কাজ এখনো বাকি।

    প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৩৯,২৪৬ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনীতে তা কমে দাঁড়ায় ৩৮,৬২৪ কোটি টাকায়। চূড়ান্ত হিসাবে ১,২২৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানানো হয়েছে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই জটিলতার পেছনে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রভাব আছে। বুয়েটের অধ্যাপক শামছুল হক বলেন,

    “চুক্তির শর্ত ঠিক থাকলেও জি-টু-জি প্রকল্পে দুই দেশের সম্পর্ক অনেক কিছু সহজ করে দেয়। আবার সম্পর্ক দুর্বল হলে সহজ বিষয়ও কঠিন হয়ে পড়ে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.