Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বল্পমেয়াদি ঋণ কমে ১০ বিলিয়নে
    অর্থনীতি

    স্বল্পমেয়াদি ঋণ কমে ১০ বিলিয়নে

    হাসিব উজ জামানজুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্বল্পমেয়াদি ঋণ কমে ১০ বিলিয়নে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপে বিদেশি স্বল্পমেয়াদি ঋণের প্রবাহ স্পষ্টভাবে কমে এসেছে। দেশজুড়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় গত এক বছরে এই ধরনের ঋণের স্থিতি কমেছে প্রায় ৮২ কোটি ডলার—যা শতাংশ হিসেবে ৭ দশমিক ৪২।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের মে মাস শেষে দেশের স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ বিলিয়ন ডলার। অথচ ঠিক এক বছর আগেও এই অংক ছিল ১১ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।

    স্বল্প মেয়াদি বিদেশি ঋণ বলতে বোঝায় এক বছরের কম সময়ের জন্য বিদেশি উৎস থেকে নেওয়া অর্থায়ন। এই অর্থ মূলত ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হয়—যেমন, আমদানি পণ্যের মূল্য পরিশোধ, আন্তর্জাতিক সেবা ক্রয়, কিংবা মুদ্রা সংকট সামাল দেওয়া। এই ধরনের ঋণ দ্রুত আসে এবং দ্রুত পরিশোধও করতে হয়। তাই এটি দেশের বৈদেশিক লেনদেনের চিত্র বুঝতে একটি গুরুত্বপূর্ণ সূচক।

    ২০২৫ সালের মে মাসে বেসরকারি খাতের উদ্যোক্তারা বিদেশ থেকে ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন। অথচ একই সময়ে তারা পরিশোধ করেছেন ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক মাসে দেশের ঋণের ভার হালকা হয়নি—বরং আরও কমে গেছে স্থিতি।

    এপ্রিল মাসে চিত্র ছিল কিছুটা ভিন্ন। তখন ঋণ এসেছিল ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, আর পরিশোধ হয়েছিল ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। সে সময় ঋণের স্থিতি দাঁড়িয়েছিল ১০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

    এই ধীরগতি ও ঋণপ্রবাহ কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতাও বড় কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেন্টার ফর ইস্ট এশিয়ান ফাউন্ডেশনের রিসার্চ পরিচালক মাজেদুল হক বলেন, “নির্বাচিত সরকার না থাকায় বিদেশি ঋণদাতারা আপাতত সরে গেছে। স্থিতিশীল সরকার আসলে পরিস্থিতির উন্নতি হবে।”

    তিনি আরও বলেন, “বিদেশি রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের ক্রেডিট রেটিং কমিয়ে দেওয়ায় বিনিয়োগকারীদের আস্থায় ভাটা পড়েছে। সেই সঙ্গে ডলারের দাম ও রিজার্ভ পরিস্থিতিও সিদ্ধান্তে প্রভাব ফেলছে।”

    ২০২৫ সালের জানুয়ারিতে দেশের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি ৪ বছর পর প্রথমবারের মতো ১০ বিলিয়নের নিচে নামে—দাঁড়ায় ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল কোভিডের সময়ে, ২০২০ সালের ডিসেম্বরে, যখন ঋণের স্থিতি ছিল ৯ দশমিক ২০ বিলিয়ন ডলার।

    ফেব্রুয়ারি ও মার্চেও ঋণের স্থিতি ধীরে ধীরে বাড়লেও গত বছরের তুলনায় তা ছিল অনেক কম। যেমন, ২০২৫ সালের মার্চে যেখানে ঋণের স্থিতি ছিল ১০ দশমিক ১৩ বিলিয়ন ডলার, সেখানে ২০২৩ সালে একই সময়ে তা ছিল ১১ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।

    চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে আসা স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ ছিল ৬ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। অথচ এই সময়ে পরিশোধ করা হয়েছে ৭ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার—অর্থাৎ একটানা চার মাস ঋণের তুলনায় পরিশোধ বেশি হয়েছে। মে মাসেও সেই ধারা অব্যাহত।

    এটি একদিকে ঋণের ভার কমার সংকেত দিলেও, অন্যদিকে বিদেশি বিনিয়োগ ও আর্থিক আস্থা কমে যাওয়ার দিকেও ইঙ্গিত করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.