Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » লক্ষ্য পূরণে ৯ বছর ধরে ব্যর্থ এনবিআর
    অর্থনীতি

    লক্ষ্য পূরণে ৯ বছর ধরে ব্যর্থ এনবিআর

    সিভি ডেস্কজুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা কমালেও ঘাটতি বাড়ছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা নয় বছর ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতি বছর আদায়ে কিছুটা প্রবৃদ্ধি থাকলেও তা নির্ধারিত লক্ষ্যের তুলনায় অনেকটাই কম। বারবার প্রস্তাবিত ও সংশোধিত লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি হচ্ছে বিশাল ফারাক।

    ২০১৫-১৬ অর্থবছরের পর আর কোনো বছরেই এনবিআর তার লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি।

    সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি। ঘাটতি দাঁড়িয়েছে ৯০ হাজার ৬২৬ কোটি টাকা বা ১৯.৬৩ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০২৩-২৪-এ ঘাটতি ছিল ৬.৭০ শতাংশ। অর্থাৎ ঘাটতির হার বাড়ছে।

    এনবিআর সর্বশেষ লক্ষ্যমাত্রা পূরণ করেছিল ২০১৫-১৬ অর্থবছরে। ওই বছর সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। আদায় হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৬২৬ কোটি—অর্জনের হার ১০২.৪২ শতাংশ।

    এরপর থেকেই পতনের শুরু।

    • ২০১৬-১৭: ঘাটতি ১৪ হাজার কোটি
    • ২০১৭-১৮: ঘাটতি ২২ হাজার ৬৮৮ কোটি
    • ২০১৮-১৯: ঘাটতি বেড়ে ৫৯ হাজার ২৯২ কোটি
    • ২০১৯-২০: লক্ষ্যমাত্রা ৩ লাখ ৫০০ কোটি, আদায় মাত্র ২ লাখ ১৬ হাজার ৪৫১ কোটি, ঘাটতি প্রায় ৩০%

    কেন বারবার ব্যর্থ এনবিআর?

    বিশেষজ্ঞদের মতে, রাজস্ব আদায়ে ধারাবাহিক ব্যর্থতার পেছনে রয়েছে অবাস্তব লক্ষ্যমাত্রা, দুর্বল বাস্তবায়ন কাঠামো, করব্যবস্থার জটিলতা, প্রশাসনিক অদক্ষতা এবং করদাতাদের আস্থাহীনতা।

    এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন,
    “২০১৫-১৬ সালের আগ পর্যন্ত এনবিআর নিজেরাই আয়ের উৎস নির্ধারণ করত। তখন বাস্তবতার আলোকে পরিকল্পনা হতো। তাই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব ছিল।”

    অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, সমস্যা শুধু উচ্চ লক্ষ্যমাত্রায় নয়, রয়েছে কাঠামোগত দুর্বলতাও।
    তিনি বলেন,
    “জনগণের দেওয়া সব রাজস্ব কোষাগারে পৌঁছায় না—এটা সবার জানা। সুশাসন, দুর্নীতির দমন আর প্রযুক্তির সঠিক ব্যবহার না হলে কাঙ্ক্ষিত রাজস্ব পাওয়া সম্ভব নয়।”

    সিপিডি জানায়, ২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকির কারণে বাংলাদেশ রাজস্ব হারিয়েছে প্রায় ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা। এর অর্ধেকই করপোরেট কর ফাঁকি।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর গবেষণায় বলা হয়, বহু মানুষ আয়করযোগ্য হলেও কর দেন না। তাই আয়করে জোর দিয়ে নতুন করদাতা শনাক্ত করা জরুরি।

    গত অর্থবছরে রাজস্ব ঘাটতিতে রাজনৈতিক অস্থিরতার বড় ভূমিকা ছিল। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নামে। ফলে রাজস্ব আদায়ের গতি প্রায় বন্ধ হয়ে যায়।

    সেই সঙ্গে সংস্কার নিয়ে অসন্তোষ ও প্রশাসনিক স্থবিরতা বছরের শেষভাগে রাজস্ব আদায়কে আরও দুর্বল করে তোলে। ফলে রাজস্ব-জিডিপি অনুপাত কমেছে, যা সরকারের উন্নয়ন ব্যয়ে ঋণনির্ভরতা বাড়িয়ে দিচ্ছে।

    এমন বাস্তবতায় এনবিআর ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি আগের বছরের অর্জনের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি এবং আগের বছরের ঘোষিত লক্ষ্যের চেয়ে ৪ শতাংশ বেশি। অথচ গত পাঁচ বছরে রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি মাত্র ১১ শতাংশ।

    এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন,
    “প্রতিবছর উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাস্তবতায় তা অনেক সময় অর্জনযোগ্য থাকে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.