Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি আমদানির পরও কমছে না চালের দাম
    অর্থনীতি

    সরকারি আমদানির পরও কমছে না চালের দাম

    সিভি ডেস্কজুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাজারে চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমছে না। বরং গত দেড় মাসে চালের দাম একাধিকবার বেড়েছে। সরকার নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নিলেও বাজারে তার সুফল মিলছে না।

    জেলা পর্যায়ে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালাচ্ছে নিয়মিত অভিযান। চাল আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এত কিছুর পরও থেমে নেই দাম বাড়ার গতি। বিশেষ করে বোরো মৌসুমের শুরুতে যে পরিমাণ দাম কমেছিল, তা পুষিয়ে নিয়ে নতুন করে আরও ঊর্ধ্বমুখী হয়েছে বাজার।

    বুধবার কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আবু ওসমান জানান, চালের দাম নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তার ভাষায়, “দাম কমার কোনো লক্ষণ দেখছি না। মিলমালিকরা বলছেন, ধানের দাম বেশি। তাই চালের দামও স্বাভাবিকভাবে বাড়ছে।”

    তিনি আরও বলেন, “বিদেশ থেকে চাল আমদানি না করা পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে আসবে না। সরকারের উচিত বেশি করে চাল আমদানি করা।”

    সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বছরে প্রায় চার কোটি টন চাল উৎপাদিত হয়। এর অর্ধেকের বেশি আসে বোরো মৌসুমে—প্রায় দুই কোটিরও বেশি টন। এই ভরা মৌসুমে চালের দাম সাধারণত কমে যায়। এবারও কিছুটা কমেছিল, তবে তা ছিল ক্ষণিকের জন্য। দেড় মাসের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে।

    টিসিবির তথ্যে দেখা গেছে,

    • মোটা চাল (স্বর্ণা-ইরি): ৫৫–৬০ টাকা (বৃদ্ধি ৯.৫২ টাকা)
    • মাঝারি চাল (পাইজাম-আটাশ): ৬০–৭০ টাকা (বৃদ্ধি ৮.৩৩ টাকা)
    • সরু চাল (নাজির/মিনিকেট): ৭৫–৮৫ টাকা (বৃদ্ধি ৬.৬৭ টাকা)

    তবে পাইকারি পর্যায়ে ছবিটা একটু ভিন্ন। আবু ওসমান জানান, মোটা চাল ৫২–৫৫ টাকা, মাঝারি ৫৮–৬০ টাকা ও সরু চাল ৭৫–৭৬ টাকা কেজি দরে কিনতে হচ্ছে মিল থেকে। তার ওপর পরিবহন বাবদ প্রতি বস্তায় ৮০ টাকা বাড়তি খরচ যুক্ত হচ্ছে। পাশাপাশি ব্র্যান্ডভেদে দামেও পার্থক্য দেখা দিচ্ছে।

    চালের লাগামহীন দামে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মোহাম্মদপুরের গৃহিণী রোজিনা আক্তার বলেন, “বোরো মৌসুমেও দাম কমছে না। তাহলে কমবে কখন? সব জিনিসের দাম বেড়েছে। আয় তো বাড়ে না। সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে।”

    চাল ও খাদ্যপণ্যের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ওপরও চাপ তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে খাদ্য মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ নিয়েছে।

    ২০২৪-২৫ অর্থবছরে সরকারিভাবে আট লাখ ৩৫ হাজার টন এবং বেসরকারিভাবে চার লাখ ৭০ হাজার টন চাল আমদানি হয়েছে। মোট আমদানি ১৩ লাখ টন। একই সময়ে গম আমদানি হয়েছে ৬২ লাখ টন।

    খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, মজুতে ঘাটতি থাকায় নতুন করে চার লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বছরে ৫৫ লাখ পরিবারকে ছয় মাসব্যাপী ৩০ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হবে। গতবার এ সুবিধা পেয়েছিল ৫০ লাখ পরিবার। বিতরণ কার্যক্রম চলবে আগস্ট-নভেম্বর ও ফেব্রুয়ারি-মার্চ মাসে।

    অন্যদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খাদ্য মজুত সন্তোষজনক। ধান, চাল ও গম যথেষ্ট পরিমাণে আছে। প্রয়োজনে আন্তর্জাতিক বাজার থেকে চাল কেনা হবে, কারণ সেখানে দাম কমেছে।

    সরকার নানা উদ্যোগ নিলেও বাজারে এখনো স্বস্তি ফেরেনি। মিলমালিকদের প্রভাব, পরিবহন ব্যয় ও আমদানির সময়ক্ষেপণ—সব মিলিয়ে ভোক্তাদের ওপর চাপ বাড়ছেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.