Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তুলা ও তৈরি পোশাক কাঁচামালে কর প্রত্যাহার
    অর্থনীতি

    তুলা ও তৈরি পোশাক কাঁচামালে কর প্রত্যাহার

    মনিরুজ্জামানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তুলা ও তৈরি পোশাক কাঁচামালে কর প্রত্যাহার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুলা ও তৈরি পোশাকের কাঁচামালে উৎসে কর প্রত্যাহার করেছে সরকার। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৪৩ ও উৎসে কর বিধিমালা, ২০২৪ এর বিধি ৮ অনুযায়ী নির্দিষ্ট পণ্য আমদানি ক্ষেত্রে উৎসে করের হার শূন্য শতাংশ নির্ধারণ করা হলো। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে বাছাই করা তুলা, আঁচড়ানো তুলা, সিনথেটিক স্টেপল ফাইবার, অ্যাক্রেলিক, আর্টিফিশিয়াল স্ট্যাপল ফাইবার ইত্যাদি।

    চলতি বছর এনবিআর তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করেছিল, যা ব্যবসায়ীরা সমালোচনা করেছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানায়, দেশের ১ হাজার ৮৫৮টি সুতাকল, উইভিং, ডাইং ও প্রিন্টিং-ফিনিশিং বস্ত্রকল রয়েছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার। তৈরি পোশাকশিল্পে সুতা ও কাপড়ের ৭০ শতাংশ সরবরাহ করে বস্ত্র খাত। কর প্রত্যাহারের ফলে দেশের স্পিনিং ও টেক্সটাইল মিলগুলোর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    শিল্প সংশ্লিষ্টরা বলেন, আগাম আয়কর আরোপের ফলে ব্যবসা পরিচালনায় খরচ বেড়ে যেত এবং রপ্তানিমুখী পোশাক খাতের প্রতিযোগিতা কমে যেত। কর প্রত্যাহার হলে টেক্সটাইল মিল ও স্পিনারদের কার্যকর মূলধনের ওপর চাপ কমবে ও তারল্য পরিস্থিতি উন্নত হবে। এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আহমেদ বলেন, “এটি সময়োপযোগী সিদ্ধান্ত। শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করবে।”

    ছাড়ের আওতায় রয়েছে ৫২০১ থেকে ৫৫০৭ পর্যন্ত এইচএস কোডসমূহ, যা কাঁচা তুলা ও স্পিনিং প্রক্রিয়ায় ব্যবহৃত সিনথেটিক ফাইবার অন্তর্ভুক্ত করে। এনবিআরের প্রথম সচিব (করনীতি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর মওকুফ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর হবে।

    চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া বলেন, “এটি শুধু করনীতির পরিবর্তন নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপ। এতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং টেক্সটাইল শিল্প হবে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক ও টেকসই।”

    বিটিএমএ দীর্ঘদিন ধরে ফাইবার আমদানিতে আগাম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। তারা বলছে, রপ্তানি সরবরাহ শৃঙ্খলের প্রতিষ্ঠানগুলো কর অব্যাহতির আওতায় থাকায় ইনপুট ট্যাক্স ও প্রকৃত আয় অসামঞ্জস্য দেখা দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.