Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক, ওষুধ ও বস্ত্রে ১২০০ কোটির বেশি লেনদেন
    অর্থনীতি

    ব্যাংক, ওষুধ ও বস্ত্রে ১২০০ কোটির বেশি লেনদেন

    মনিরুজ্জামানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যাংক, ওষুধ ও বস্ত্রে ১২০০ কোটির বেশি লেনদেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে স্পষ্টভাবে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসই ও সিএসই—দুই বাজারেই সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, নীতিগত কিছু সিদ্ধান্ত ও বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার কারণে এ গতি দেখা গেছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দিক থেকে শীর্ষ তিন খাত ছিল ব্যাংক, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাত। ব্যাংক খাতে ৪৬২ কোটি ৭ লাখ, ওষুধ ও রসায়নে ৪২৯ কোটি ৪৮ লাখ এবং বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৯০ লাখ টাকা। মোট তিন খাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৬৭ কোটি ৪৫ লাখ টাকা।

    বাজার বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) বা রিভার্স রেপো হার ৫০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি কমার ইঙ্গিত এবং ওভারনাইট রেপো হার আরও কমার প্রত্যাশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

    সূচক বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক এক সপ্তাহে ৬৪ পয়েন্ট বেড়ে ৫,১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৫,০৬৮ পয়েন্ট। ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১,৯৩৭ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১২০ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও বন্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি। আর লেনদেন হয়নি ১৯টির। সূচক উত্থানে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, আইডিএলসি ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

    ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৩,৪০৮ কোটি ১৩ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২,৫৪৪ কোটি ৮৬ লাখ। সে হিসাবে এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাত ছিল শীর্ষে। মোট লেনদেনের ১৩ দশমিক ৫৬ শতাংশ দখলে ছিল তাদের। দ্বিতীয় স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত (১২.৬০%), তৃতীয় বস্ত্র খাত (১১.০৩%)। এরপর খাদ্য ও আনুষঙ্গিক খাত ৯.৫০ শতাংশ এবং প্রকৌশল খাত ৯.৩৩ শতাংশ দখল করেছে। শেয়ার মূল্যের দিক থেকে কাগজ ও মুদ্রণ খাতে সর্বোচ্চ ৬.২৭ শতাংশ রিটার্ন এসেছে। এরপর আর্থিক প্রতিষ্ঠান খাতে ৫.৩৬ শতাংশ, পাট খাতে ৫.১৮ শতাংশ, জীবন বীমায় ৪.৩৫ শতাংশ এবং সাধারণ বীমা খাতে ২.৯৭ শতাংশ রিটার্ন পাওয়া গেছে।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল উল্লম্ফনের ধারা। গত সপ্তাহে সিএএসপিআই সূচক ১.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৩০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়ে হয়েছে ৮,৭৪৫ পয়েন্ট, যা আগের সপ্তাহে ছিল ৮,৫৯৮। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে তা ছিল ৭৪ কোটি ৯৯ লাখ। সেখানে ৩৪১টি কোম্পানির মধ্যে ২৩৭টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.