Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জর্ডানে পর্যটন খাতের আয় বেড়ে ৩৬৭ কোটি ডলার
    অর্থনীতি

    জর্ডানে পর্যটন খাতের আয় বেড়ে ৩৬৭ কোটি ডলার

    মনিরুজ্জামানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জর্ডানে পর্যটন খাতের আয় বেড়ে ৩৬৭ কোটি ডলার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও ২০২৪ সালের প্রথমার্ধে জর্ডানে পর্যটন খাতে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশটি এই খাত থেকে আয় করেছে ৩৬৭ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি। তথ্য দিয়েছে জর্ডানের কেন্দ্রীয় ব্যাংক। খবর আরব নিউজ।

    তবে জুনে সামান্য ভাটা দেখা গেছে। এ মাসে আয় ৩ দশমিক ৭ শতাংশ কমে ৬১ কোটি ৯২ লাখ ডলারে দাঁড়ায়। এসব তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা। জর্ডানেই শুধু নয়, পর্যটন খাতে প্রবৃদ্ধির ধারা এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) জানিয়েছে, ২০২৪ সালে এই অঞ্চল পর্যটন খাত থেকে জিডিপিতে ৩৪ হাজার ১৯০ কোটি ডলারের অবদান রেখেছে এবং ৭৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সংস্থাটির পূর্বাভাস, ২০২৫ সালে এই অবদান বাড়বে ৩৬ হাজার ৭৩০ কোটি ডলারে এবং কর্মসংখ্যা ৭৭ লাখ ছাড়াবে।

    সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে সৌদি আরবে। ২০২৪ সালে দেশটি আন্তর্জাতিক পর্যটন খাতে আয় করেছে ১৪৮ শতাংশ বেশি। এ ছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতার বড় অঙ্কের বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও বৈশ্বিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে পর্যটক টানছে।

    জর্ডানে বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন অঞ্চলের পর্যটকদের থেকে আয়ের দিকেও উল্লেক্ষযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এশিয়া থেকে পর্যটন আয় বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ, ইউরোপ থেকে ৩৫ দশমিক ৬ শতাংশ, আমেরিকা মহাদেশ থেকে ২৫ দশমিক ৮ শতাংশ এবং আরব দেশগুলো থেকে ১১ দশমিক ৫ শতাংশ। অন্যান্য অঞ্চলের পর্যটকদের কাছ থেকেও আয় বেড়েছে ৪৩ শতাংশ। তবে জর্ডানে প্রবাসীদের ভ্রমণ থেকে আয় সামান্য কমেছে, হ্রাসের হার দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, জর্ডানিদের বিদেশ ভ্রমণে ব্যয় বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। এই খাতে মোট ব্যয় দাঁড়িয়েছে ৯৯ কোটি ৯৭ লাখ ডলার। যদিও জুন মাসে তা ২২ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

    ২০২৪ সালের শুরু থেকেই দেশটির পর্যটন খাতে শক্তিশালী গতি লক্ষ করা যাচ্ছে। বছরের প্রথম প্রান্তিকে জর্ডানে গেছেন ১৫ লাখ ১০ হাজার পর্যটক, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। এই সময়ে আয় বেড়ে দাঁড়ায় ১২২ কোটি জর্ডানি দিনার বা ১৭২ কোটি ডলারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.