Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তৃতীয় সাবমেরিন কেবলে ব্যয় ১২৮৫ কোটি টাকা
    অর্থনীতি

    তৃতীয় সাবমেরিন কেবলে ব্যয় ১২৮৫ কোটি টাকা

    মনিরুজ্জামানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তৃতীয় সাবমেরিন কেবলের ব্যয় ১২৮৫ কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১,২৮৫.৭৫ কোটি টাকা। মূল বাজেট ছিল ৬৯৩.১৭ কোটি টাকা। এর আগে একবার ব্যয় সংশোধন করে তা বাড়িয়ে ১,০৫৫.২৪ কোটি টাকা করা হয়েছিল।

    প্রকল্পটির নাম ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ। তৃতীয় সাবমেরিন কেবল সংযোগ স্থাপন। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ–এর অধীনে। দ্বিতীয় সংশোধিত প্রস্তাব অনুযায়ী, সরকারের অর্থায়ন থাকবে ৪৭৬.২২ কোটি টাকা এবং বাকি ৮০৯.৫৩ কোটি টাকা দেবে BSCCL নিজস্ব তহবিল থেকে।

    ব্যয়ের পাশাপাশি প্রকল্পের সময়সীমাও বাড়ানো হয়েছে। শুরুতে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য ছিল। পরে মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন করা হয়। এখন সেটি আরও বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় একটি সাবমেরিন কেবল সংযোগ স্থাপন করা হবে যা সিঙ্গাপুর থেকে সমুদ্রপথে মুম্বাই, সেখান থেকে বাহরাইন হয়ে স্থলপথে সৌদি আরবের ইয়ানবু পর্যন্ত যাবে। এরপর ইয়ানবু থেকে মিশর হয়ে ফ্রান্স পর্যন্ত যাবে এই লাইন। বাংলাদেশ অংশের শাখাটি বঙ্গোপসাগরের মধ্য দিয়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত হবে।

    প্রকল্প সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ব্যয় বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে সময়সীমা বাড়ায় কর্মকর্তা-কর্মচারীদের বাড়তি বেতন-ভাতা, বৈদেশিক মুদ্রার মূল্যবৃদ্ধি এবং আঞ্চলিক জলসীমা ঘুরিয়ে বিকল্প রুট নেওয়ার বিষয়। ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পে ৭৩.৮১ শতাংশ আর্থিক অগ্রগতি হয়েছে। এ সময় পর্যন্ত ব্যয় হয়েছে ৭৭৮.৯৩ কোটি টাকা। শারীরিক বাস্তবায়নের হার ৭৫ শতাংশ।

    পরিকল্পনা কমিশনের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রথম ও দ্বিতীয় সাবমেরিন কেবল (SEA-ME-WE-4 ও SEA-ME-WE-5)–এর ব্যাকআপ হিসেবে কাজ করবে এটি। ফলে রক্ষণাবেক্ষণ বা বিভ্রাটকালেও দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা চালু থাকবে।

    এছাড়া, নতুন কেবল সংযোগের মাধ্যমে দেশের সাবমেরিন কেবলের সক্ষমতা বাড়বে অন্তত ১৩.২ টেরাবিট প্রতি সেকেন্ড। ফলে দ্রুতগতির ব্যান্ডউইথ সরবরাহের পাশাপাশি কল সেন্টার, ডেটা এন্ট্রি, সফটওয়্যার উন্নয়নসহ আইটি-নির্ভর সেবা খাতের রপ্তানি সম্ভাবনা বাড়বে।

    গত ২৫ মে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভার সুপারিশের ভিত্তিতে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করে। একনেক তাদের সর্বশেষ সভায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.