Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাইফ পাওয়ারটেক নিয়ে শঙ্কায় ব্যাংক ও বিনিয়োগকারী
    অর্থনীতি

    সাইফ পাওয়ারটেক নিয়ে শঙ্কায় ব্যাংক ও বিনিয়োগকারী

    মনিরুজ্জামানজুলাই 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাইফ পাওয়ারটেক নিয়ে শঙ্কায় ব্যাংক ও বিনিয়োগকারী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেড় যুগ ধরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত ছিল প্রায় দুই হাজার কোটি টাকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ। এ ছাড়া সাধারণ বিনিয়োগকারী ও অন্যান্য পাওনাদারের দাবি রয়েছে আরও ৫০০ কোটি টাকার বেশি। তবে হঠাৎ এনসিটির নিয়ন্ত্রণ হারানোর পর এবার সিসিটিকেও নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    যদিও সিসিটির চুক্তির মেয়াদ ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত রয়েছে, তবুও বিনিয়োগকারীরা ধারণা করছেন, মেয়াদ শেষে আর নবায়ন করা হবে না। এরই মধ্যে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারে বড় ধরনের দরপতন ঘটেছে, ফলে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ চরম ঝুঁকিতে পড়েছে।

    সাইফ পাওয়ারটেকের বেশ কিছু ব্যবসা থাকলেও মূল ভিত্তি ছিল বন্দরকেন্দ্রিক কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের মোট ৬৫ শতাংশ কার্যক্রম নিয়ন্ত্রণ করত এনসিটি ও সিসিটি—যার মধ্যে শুধু এনসিটিতেই হতো ৪৫ শতাংশ কনটেইনার ওঠানামার কাজ। বন্দরের সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকার এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী চুক্তির মেয়াদ শেষে এনসিটির নিয়ন্ত্রণ বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে সাইফ পাওয়ারটেক।

    চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৬ সালে গ্যান্ট্রি ক্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু করে সাইফ পাওয়ারটেক। সময়ের সঙ্গে সঙ্গে এমন জায়গায় পৌঁছে, অনেকেই প্রতিষ্ঠানটিকে বন্দরের মালিক বলেও মনে করত। বর্তমানে বন্দরের চারটি টার্মিনালে ১২টি জেটির মাধ্যমে কনটেইনার ওঠানো-নামানোর কাজ হয়। এর মধ্যে এনসিটির চারটি এবং সিসিটির দুটি জেটি পরিচালনা করত সাইফ।

    বন্দরের নিয়ন্ত্রণ হারানোর পর প্রতিষ্ঠানটির বিপুল ব্যাংকঋণ এখন ঝুঁকির মুখে। দেশের শীর্ষ ব্যাংকগুলোর কাছে কোম্পানিটির ঋণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে নেওয়া হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা এবং স্বল্পমেয়াদি ঋণ ৪০০ কোটি। ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউসিবিএল, হজ ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং থেকে এসব ঋণ নেওয়া হয়েছে। এককভাবে সবচেয়ে বেশি অর্থ—প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা—ঋণ দিয়েছে ন্যাশনাল ব্যাংক। বন্দরের কার্যক্রম থেকে ছিটকে পড়ার ফলে ঋণ আদায়ে দুশ্চিন্তায় পড়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

    সরকার পরিবর্তনের পর থেকেই সাইফ পাওয়ারটেকের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এসে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরিস্থিতির অবনতি আঁচ করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭০ পয়সা এবং নগদ প্রবাহ ১ টাকা ৮৮ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১ পয়সা। ঘোষিত ১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয় গত বছরের ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায়। এতে ৩ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও গত ৬ মাসেও কোম্পানিটি মাত্র ১০ পয়সাও দিতে পারেনি। এর আগের অর্থবছর (২০২২-২৩) বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশই দেয়নি সাইফ। অথচ কোম্পানির রিজার্ভে রয়েছে ১৬৮ কোটি টাকা। এ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

    এ বিষয়ে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, “সরকার এনসিটির দায়িত্ব নেওয়ার পর আমাদের কোম্পানির ওপর যে চাপ এসেছে, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তার চেয়েও বেশি। তবে আমরা পালিয়ে যাইনি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি।” তিনি আরও জানান, পুরো লভ্যাংশ দিতে না পারলেও আংশিক পরিশোধ শুরু হয়েছে এবং শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন। অপরদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র আবুল কালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

    সাইফ পাওয়ারটেক ২০১৪ সালের সেপ্টেম্বরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩৭৯ কোটি টাকা। উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০ দশমিক ৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৮ দশমিক ২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা ও পানগাঁও বন্দরেও কনটেইনার হ্যান্ডেল করে সাইফ পাওয়ারটেক। এ ছাড়া কোম্পানিটির লজিস্টিক, সিভিল ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক যন্ত্রাংশ ও গাড়ির ব্যাটারি উৎপাদনের ব্যবসাও রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.