Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে চীনের বিরল খনিজ চৌম্বক আমদানি বাড়ছে
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে চীনের বিরল খনিজ চৌম্বক আমদানি বাড়ছে

    মনিরুজ্জামানজুলাই 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্র চীন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের সঙ্গে শুল্কযুদ্ধে জড়ালেও যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে বিরল খনিজ চৌম্বক আমদানি বাড়িয়েছে। গত জুন মাসে এই আমদানির পরিমাণ মে মাসের তুলনায় সাত গুণেরও বেশি বেড়েছে।

    চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, জুনে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি দাঁড়িয়েছে ৩৫৩ মেট্রিক টনে, যা মে মাসের তুলনায় ৬৬০ শতাংশ বেশি। চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল খনিজ ও চৌম্বক পদার্থ সংক্রান্ত জটিলতা নিরসনের পরই এই রপ্তানির প্রবাহ বাড়ে।

    এই সমঝোতার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া জানায়, তারা আবারও চীনে এইচ২০ এআই চিপ রপ্তানি শুরু করবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক যানবাহন ও বায়ুচালিত টারবাইনের মতো খাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই খনিজের সরবরাহ বৃদ্ধি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতার সম্ভাবনার ইঙ্গিত দেয়।

    বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তির পেছনের চালিকাশক্তি হলো উচ্চক্ষমতাসম্পন্ন চিপ। যদিও বিরল খনিজ সরাসরি চিপের অংশ নয়, তবে এগুলো পার্শ্ব প্রযুক্তি ও যন্ত্রাংশে অপরিহার্য। আধুনিক ইলেকট্রনিক পণ্যের পারফরম্যান্স বাড়াতে এসব ধাতুর ব্যবহার গুরুত্বপূর্ণ। এই কারণে বিরল খনিজ চৌম্বক নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয়। ট্রাম্প প্রশাসন আমল থেকেই চীন থেকে চিপ আমদানির শর্তে এসব খনিজের বিষয়টি গুরুত্ব পায়। এমনকি ইউক্রেনকে সামরিক সহায়তার বদলে চুক্তির অংশ হিসেবেও বিরল খনিজ উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

    স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, বায়ু টারবাইনের মতো অনেক প্রযুক্তি–পণ্যেই ব্যবহৃত হয় এই চৌম্বক। নিওডিমিয়াম ও স্যামারিয়ামের মতো উপাদান দিয়ে তৈরি শক্তিশালী চৌম্বক ছাড়া ইলেকট্রিক মোটর, ড্রোন, স্মার্টফোন এমনকি এমআরআই যন্ত্রও চালানো কঠিন হয়ে পড়ে।

    বিশ্বের ৯০ শতাংশের বেশি বিরল খনিজ চৌম্বক সরবরাহ করে চীন। চলতি বছরের এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে চীন পাল্টা পদক্ষেপ হিসেবে এসব খনিজের রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। ফলে এপ্রিল ও মে মাসে রপ্তানি নাটকীয়ভাবে কমে যায়। এর নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে। কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উৎপাদন পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়।

    তবে জুন মাসে পরিস্থিতি বদলায়। চীন বিশ্ববাজারে ওই মাসে ৩ হাজার ১৮৮ মেট্রিক টন বিরল খনিজ ও চৌম্বক রপ্তানি করেছে। মে মাসে এই পরিমাণ ছিল মাত্র ১ হাজার ২৩৮ টন। অর্থাৎ জুনে রপ্তানি বেড়েছে ১৫৭ দশমিক ৫ শতাংশ। যদিও গত বছরের জুনের তুলনায় এখনো ৩৮ দশমিক ১ শতাংশ কম। বিশ্লেষকরা বলছেন, জুনে রপ্তানিকারকদের আরও বেশি লাইসেন্স দেওয়ায় জুলাই মাসে রপ্তানি আরও বাড়তে পারে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে চীনের রপ্তানি গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ কমে ২২ হাজার ৩১৯ টনে নেমেছে।

    চলতি বছরের জুনে চীনের কাছ থেকে সবচেয়ে বেশি বিরল খনিজ কিনেছে জার্মানি—৭৬৪ মেট্রিক টন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ৩৫৩ মেট্রিক টন, ভিয়েতনাম ৩৪০ টন, দক্ষিণ কোরিয়া ২৮০ টন, থাইল্যান্ড ২০৫ টন, ভারত ১৭২ টন, পোল্যান্ড ১৫৯ টন, জাপান ১৩২ টন, ফ্রান্স ১০৫ টন এবং হাঙ্গেরি ১০৩ মেট্রিক টন। এই বিরল খনিজ শুধু প্রযুক্তির অংশ নয়, বরং ভবিষ্যতের শক্তি, যোগাযোগ ও নিরাপত্তা প্রযুক্তির নেতৃত্ব কার হাতে থাকবে—সেই প্রশ্নেরও ইঙ্গিত দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.