ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানি গত মাসে আগের বছরের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্যমতে, এই সময়ে দেশটি ব্রাজিল থেকে মোট ১ কোটি ৬ লাখ ২০ হাজার টন সয়াবিন আমদানি করেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, আমদানি বৃদ্ধির কারণ হিসেবে অন্যতম হলো ব্রাজিলে রেকর্ড উৎপাদন ও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকেও চীনের সয়াবিন আমদানি ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার টনে, যা দেশটির মোট মাসভিত্তিক আমদানির ১২ দশমিক ৯ শতাংশ। সব মিলিয়ে জুন মাসে চীন মোট ১ কোটি ২২ লাখ ৬০ হাজার টন সয়াবিন আমদানি করেছে, যা জুন মাসের হিসাবে রেকর্ড সর্বোচ্চ।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানি দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টনে। তবে এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ কম।

