Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয়ের পথে সরকার
    অর্থনীতি

    বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয়ের পথে সরকার

    মনিরুজ্জামানজুলাই 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয়ের পথে সরকার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার বিদ্যুৎ খাতের উৎপাদন খরচ কমাতে নানা উদ্যোগ শুরু করেছে। এর মধ্যে রয়েছে সরকারি ও যৌথ মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিচালন ব্যয় কমানো, রিটার্ন অন ইকুইটি (আরওই) হ্রাস এবং জ্বালানি খরচ পুনর্নির্ধারণ। এছাড়া, বেসরকারি খাতে ফার্নেস অয়েল আমদানিতে সার্ভিস চার্জ কমিয়ে ৯ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে।

    সরকার বিদ্যুতের দাম বাড়ানো থেকে বিরত থেকে ব্যয় নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণশর্ত হিসেবে আইএমএফ বিদ্যুতের ভর্তুকি কমানোর চাপ দিচ্ছে। বিদ্যুৎ খাতে বিপুল লোকসানের কারণে সরকারের আর্থিক চাপ প্রতিবছর বাড়ছে। পূর্ববর্তী সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার অযাচিত খরচ কমিয়ে দুর্নীতি বন্ধের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

    অর্থ মন্ত্রণালয় বিদ্যুৎ উৎপাদন খরচ কমাতে পুরনো, কম দক্ষ ভাড়াভিত্তিক ও স্বতন্ত্র বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে বন্ধ এবং সিস্টেম লস কমানোর সুপারিশ করেছে। এছাড়া, স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর (আইপিপি) ক্যাপাসিটি চার্জ কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উৎপাদন সক্ষমতার নিয়মিত মূল্যায়ন করা হবে। বিদ্যুৎ উৎপাদনে খরচ কম এমন জ্বালানি উৎসকে অগ্রাধিকার দেয়ার কথাও বলা হয়েছে।

    সরকার দুইটি জাতীয় কমিটির মাধ্যমে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিদ্যুৎ ক্রয় চুক্তি ও অন্যান্য খরচ পুনর্মূল্যায়ন করছে। এই কমিটির নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও গ্রিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. কামরুল আহসান এবং হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক মঈনুল ইসলাম চৌধুরী। শিগগিরই তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কমিটিও কাজ করছে। বিদ্যুৎ খাতে লোকসান কমাতে হলে ভর্তুকি কমানো জরুরি। আমরা বিদ্যুতের দাম বাড়ানো ছাড়াই অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা ও খাতভিত্তিক সংস্কারের মাধ্যমে ভর্তুকি কমানোর চেষ্টা করছি।’

    বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ইলেকট্রিসিটি জেনারেশন কম্পানি অব বাংলাদেশ, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি, কয়লাভিত্তিক বিদ্যুৎ কোম্পানি সহ অন্যান্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি সরকারি ও বিদেশি অংশীদার যৌথ উদ্যোগের বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানি, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি, আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডও এই পরিকল্পনার আওতায় এসেছে।

    বিদ্যুৎ বিভাগের গঠিত একটি কমিটি প্রস্তাব দিয়েছে, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎকেন্দ্রগুলোর রিটার্ন অন ইকুইটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামানো হোক। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বর্তমানে এটি আন্তর্জাতিক মানের তুলনায় অনেক বেশি। কমিটি পরিচালন ব্যয় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানোরও সুপারিশ করেছে। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি ইতিমধ্যেই এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে।

    যৌথ উদ্যোগের বিদ্যুৎকেন্দ্রগুলোর রিটার্ন অন ইকুইটি ১৬ থেকে ১৮ শতাংশ থেকে কমিয়ে ১০ থেকে ১২ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এসব পদক্ষেপ জাতীয় বাজেটে বিদ্যুৎ উৎপাদন খরচ ১০ শতাংশ কমানোর লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।

    বর্তমানে বিদ্যুৎ খাতে প্রতি বছর প্রায় ১১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, যা দেশের মোট জিডিপির প্রায় ১ শতাংশ। জানা গেছে, ২০১১ সালে প্রথম কয়েকটি বেসরকারি কোম্পানিকে ফার্নেস অয়েল আমদানির অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে বেশির ভাগ কোম্পানিকে ৯ শতাংশ সার্ভিস চার্জে ফার্নেস অয়েল আমদানির সুযোগ দেওয়া হয়। বর্তমানে সরকার এই সার্ভিস চার্জ কমিয়ে ৫ শতাংশে নামিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.