Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চাঁদাবাজি ও জ্বালানির চাপে বাড়লো ইলিশের দাম
    অর্থনীতি

    চাঁদাবাজি ও জ্বালানির চাপে বাড়লো ইলিশের দাম

    মনিরুজ্জামানজুলাই 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চাঁদাবাজি ও জ্বালানির চাপে বাড়ল ইলিশের দাম
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে বর্তমানে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়তির দিকে। এর পেছনে তিনটি মূল কারণ দেখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার—ইলিশের সরবরাহ কম, পরিবহন ও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি এবং ডিজেলের দাম এখনও বেশি। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

    ফরিদা আখতার বলেন, “এখন ইলিশের কেজি দুই হাজার টাকার ওপরে। দাম কমাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।” দামের এই ঊর্ধ্বগতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “সবচেয়ে বড় কারণ হলো সরবরাহের ঘাটতি। ঢাকায় এখনো পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসছে না। এর সঙ্গে চাঁদাবাজির বিষয়টি জড়িত, যা আমরা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। এ ছাড়া ডিজেলের দামও জেলেদের ব্যয় বাড়িয়ে দিয়েছে।”

    সংবাদ সম্মেলনে উপদেষ্টা লিখিত বক্তব্যে জানান, এখন চলছে ইলিশের ভরা মৌসুম। জাটকা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জাটকা রক্ষা সপ্তাহ পালন এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি। তিনি বলেন, “১২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত ৪৬ হাজার ৭৯০ মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছে।”

    বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৫ লাখ ৩৮ হাজার থেকে ৫ লাখ ৪৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে উপদেষ্টা সতর্ক করেন, “২০২৩-২৪ অর্থবছরের মতো যদি উৎপাদন হ্রাসের ধারা অব্যাহত থাকে, তাহলে প্রকৃত উৎপাদন আরও কমে যেতে পারে।”

    উৎপাদন হ্রাসের পেছনেও একাধিক কারণ রয়েছে বলে জানান ফরিদা আখতার। তিনি বলেন, “জেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে আমরা অভিযান চালিয়েছি, কিন্তু নির্বিচারে জাটকা নিধন পুরোপুরি ঠেকানো যায়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীর নাব্য কমে যাওয়া, নদী দূষণ, বৃষ্টির অনিয়মিততা এবং তাপমাত্রা বেড়ে যাওয়া।” তিনি আরও জানান, “গত কয়েক সপ্তাহে অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ের কারণে অনেক জেলে সাগরে যেতে পারেননি। তবে যারা গিয়েছেন, তারা মাছ পাচ্ছেন।”

    উল্লেখ্য, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর উৎপাদন ও বাজার নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিলেও চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। মৎস্য বিশেষজ্ঞদের মতে, বাজারে স্থিতিশীলতা আনতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অব্যাহত নজরদারি ও দুর্নীতি রোধ করাও জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.