সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়ে লেনদেন চলছে ইতিবাচক ধারায়। লেনদেন শুরুর দেড় ঘণ্টার মধ্যেই বাজারে ২৫৫ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩০ পয়েন্টে। ডিএসই সূত্রে জানা যায়, সূচকের পাশাপাশি বেড়েছে অন্যান্য সূচকও। শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ৩ দশমিক ৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ১ দশমিক ৬৬ পয়েন্ট।
এই সময়ে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৬৫ লাখ টাকার। এর মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪২টির এবং ৮৮টি কোম্পানির শেয়ারদরে কোনো পরিবর্তন আসেনি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে আসায় সূচক ও লেনদেনে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে।

