Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বেনাপোল রেলপথে আমদানি কমেছে ২৯ হাজার মেট্রিক টন
    অর্থনীতি

    বেনাপোল রেলপথে আমদানি কমেছে ২৯ হাজার মেট্রিক টন

    মনিরুজ্জামানজুলাই 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেনাপোলে রেলপথে আমদানি কমেছে ২৯ হাজার মেট্রিক টন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে রেলপথে আমদানি কমেছে প্রায় ২৯ হাজার মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে রেলের মাধ্যমে আমদানির এই পরিমাণ আগের বছরের তুলনায় অনেক কম। ব্যবসায়ীরা মূল কারণ হিসেবে ভারতের ৫ আগস্টের পর একাধিক নিষেধাজ্ঞা আর রেলের দুর্বল অবকাঠামোকে দেখাচ্ছেন। তবে রেল কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।

    বেনাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের বাণিজ্য মূলত রেল ও সড়কপথে হয়। যোগাযোগ ব্যবস্থা সহজ থাকার কারণে এটি একমাত্র পথ। কিন্তু ভারতের নিষেধাজ্ঞার কারণে আমদানিকারকরা অনেক পণ্য সঠিকভাবে আনতে পারছেন না। রেলে রফতানি পণ্য পরিবহনের অনুমতি থাকলেও এখনও তা শুরু হয়নি, কারণ রেলস্টেশনে প্রয়োজনীয় কার্গো ইয়ার্ড নির্মাণ হয়নি। ফলে নানা প্রতিবন্ধকতায় ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ১,২৯৬টি ওয়াগানে ১২ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের ৪১ হাজার মেট্রিক টনের থেকে ২৯ হাজার মেট্রিক টন কম।

    বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, রেলের দুর্বল অবকাঠামোতে পণ্য খালাস বাধাগ্রস্ত হচ্ছে। রেলস্টেশনে এখনো কোনো ইয়ার্ড নির্মাণ হয়নি। তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি সত্ত্বেও রেলে রফতানি কার্যক্রম শুরু হয়নি। রফতানি শুরু হলে খরচ অনেক কমে আসবে।

    বেনাপোল আমদানি-রফতানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, নিষেধাজ্ঞার কারণে ভারত থেকে সুতা, গুঁড়ো দুধ, প্রিন্ট পেপার, পেপার বোর্ড, মাছ ও তামাক আমদানি বন্ধ রয়েছে। আর পাট, তৈরি পোশাক, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র ও ফল রফতানি বন্ধ রয়েছে।

    বেনাপোল রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ভারতের নিষেধাজ্ঞায় বাণিজ্য কমেছে। দ্রুত পণ্য খালাসের জন্য রেলস্টেশনে কার্গো ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া রেলে রফতানি নিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.