Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আমদানি-রফতানির আড়ালে ৭৫% অর্থ পাচার
    অর্থনীতি

    আমদানি-রফতানির আড়ালে ৭৫% অর্থ পাচার

    মনিরুজ্জামানUpdated:জুলাই 23, 2025জুলাই 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আমদানি-রফতানির আড়ালে ৭৫% অর্থ পাচার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশ থেকে পাচার হওয়া টাকার প্রায় ৭৫ শতাংশই পাচার হয় বৈদেশিক বাণিজ্যের আড়ালে। আমদানি ও রফতানির সময় মিথ্যা ঘোষণা ও ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।

    বৈঠকে উপস্থাপিত গবেষণাপত্রে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য-উপাত্তের ভিত্তিতে হিসাব করে দেখা গেছে, দেশে অর্থ পাচারের বড় মাধ্যম হয়ে উঠেছে বাণিজ্য। ২০১৫ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন সংশোধনের পর থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৯৫টি অর্থ পাচারের ঘটনা নিয়ে কাজ করেছে। প্রতিটি ঘটনাই বাণিজ্যের মাধ্যমে সংঘটিত হয়েছে। এতে জড়িত অর্থের পরিমাণ ৩ হাজার ২০১ কোটি টাকা।

    গবেষণাটি তৈরি করেছেন বিআইবিএমের তিন শিক্ষক, দুই ব্যাংক কর্মকর্তা এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একজন কর্মকর্তা। তাঁরা ৩৭টি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রশ্নোত্তরের ভিত্তিতে গবেষণাপত্রটি প্রস্তুত করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের শিক্ষক আহসান হাবিব। তিনি বলেন, ‘অর্থ পাচারকারীরা বাণিজ্য চ্যানেল ব্যবহার করে, কারণ এর মাধ্যমে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়। অন্য যেকোনো উপায় অপেক্ষা বাণিজ্যের মাধ্যমে বেশি অর্থ পাচার সম্ভব।’

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। তিনি বলেন, ‘অনেক সময় কম দাম দেখিয়ে আমদানি-রফতানির মাধ্যমে অর্থ পাচার হয়। বাইরের দৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও ভিতরে থাকে জটিলতা। এমনও হয়, বলা হয় এক কথা, কিন্তু বাস্তবে ঘটে অন্য কিছু। তাই এ খাতটি গভীরভাবে পর্যবেক্ষণ জরুরি।’ আহসান হাবিব জানান, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৮ দশমিক ২৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে। যা দেশের জিডিপির প্রায় ২ শতাংশ। এ গবেষণায় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যও ব্যবহার করা হয়েছে।

    গবেষণাপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বাণিজ্যের আড়ালে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। যা দেশের জিডিপির ৩ দশমিক ৪ শতাংশ। এসব অর্থ প্রধানত বস্ত্র, ভোগ্যপণ্য ও জ্বালানি আমদানির সময় পাচার হয়।

    গবেষণায় বলা হয়, দেশে বাণিজ্যভিত্তিক অর্থ পাচার ঠেকাতে পর্যাপ্ত সুরক্ষা কাঠামোর ঘাটতি রয়েছে। শতভাগ ব্যাংক আন্তর্জাতিক নিষিদ্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা যাচাই করতে পারে। ৯৫ শতাংশ ব্যাংকের আছে সনাতনী যাচাই ব্যবস্থা এবং ১০০ শতাংশ ব্যাংকের আছে নিজস্ব লেনদেনভিত্তিক তথ্যভাণ্ডার। তবে আমদানি-রফতানি মূল্য যাচাইয়ের সুবিধা নিতে পারে মাত্র ৫০ শতাংশ ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, ‘টাকা পাচারকারীরা অত্যন্ত চতুর। কেবল নিয়ম মানলেই তাদের ধরা সম্ভব নয়। তাদের ধরতে বুদ্ধিমত্তা ও কৌশলের প্রয়োজন।’

    গোলটেবিল আলোচনায় আরো অংশ নেন বিআইবিএমের এ কে গঙ্গোপাধ্যায় চেয়ার অধ্যাপক ফারুক এম আহমেদ, মহাপরিচালক আবদুল হাকিম, শিক্ষক আলী হোসেইন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম রেজাউল করিম এবং বিএফআইইউর পরিচালক মোস্তাকুর রহমান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.