Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের সঙ্গে জাপানের ১৫% শুল্ক চুক্তি
    অর্থনীতি

    ট্রাম্পের সঙ্গে জাপানের ১৫% শুল্ক চুক্তি

    হাসিব উজ জামানজুলাই 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শুল্ক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের সঙ্গে একটি “ঐতিহাসিক বাণিজ্য চুক্তির” ঘোষণা দিয়েছেন, যা অনেকটা শেষ মুহূর্তের নাটকীয়তায় গৃহীত হয়। এই চুক্তির আওতায় জাপানি গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বর্ধিত শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে সমঝোতার ফলে এটি পরিবর্তন হয়।

    ট্রাম্প এই চুক্তিকে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে “এযাবৎকালের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি” বলে ঘোষণা দেন। তার ভাষ্যমতে, জাপান যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে এবং এই বিনিয়োগ থেকে ৯০ শতাংশ লাভ যুক্তরাষ্ট্রের ঘরে যাবে। ট্রাম্পের দাবি, এতে লাখ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমেরিকায়।

    জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও টোকিওতে এক সংবাদ সম্মেলনে চুক্তিটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্বে আমরাই প্রথম, যারা কোনও পরিমাণগত সীমা ছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসে সফল হয়েছি। এটি আমাদের কূটনৈতিক দক্ষতার একটি বড় অর্জন।”

    চুক্তির ঘোষণার পরই টোকিওর শেয়ারবাজারে চাঙ্গাভাব দেখা দেয়। বিশেষ করে টয়োটার মতো বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দাম ১২ শতাংশের বেশি বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের আশাবাদ ফুটিয়ে তোলে।

    তবে একটি বিষয়ে দুই দেশের নেতার বক্তব্যে পার্থক্য দেখা গেছে—চাল আমদানির বিষয়টি। ট্রাম্প দাবি করেছেন, জাপান এখন যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, ট্রাক ও কৃষিপণ্যসহ চাল আমদানিতেও প্রস্তুত। কিন্তু ইশিবা স্পষ্ট করে জানিয়েছেন, জাপানের কৃষি খাতের স্বার্থে চাল আমদানির বিষয়ে তারা কোনও ছাড় দেননি। কারণ এই ইস্যু দেশটির রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর, বিশেষ করে সাম্প্রতিক উচ্চকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর প্রেক্ষাপটে।

    এই চুক্তি ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য কৌশলেরই অংশ। চলতি বছর জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি একের পর এক দেশকে শুল্কের হুমকি দিয়ে চুক্তি করতে বাধ্য করছেন। শুরুতে তিনি বিশ্বজুড়ে ১০ শতাংশ সাধারণ শুল্ক এবং ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর আরও চড়া শুল্ক আরোপ করেন।

    চুক্তি না হলে ১ আগস্ট থেকে শাস্তিমূলক শুল্ক কার্যকর করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এই হুমকির মুখে জাপান ছাড়াও যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে ওয়াশিংটন ইতোমধ্যে চুক্তি করেছে।

    নতুন চুক্তি অনুযায়ী—

    • ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ১৯% শুল্ক ধার্য করা হবে (পূর্বে হুমকি ছিল ৩২%)
    • ভিয়েতনামের পণ্যের ওপর ২০% শুল্ক
    • ফিলিপাইনের পণ্যের ওপর ১৯% শুল্ক
    • যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে

    অন্যদিকে চীনের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে সুইডেনের স্টকহোমে দুই দেশের প্রতিনিধি দল মুখোমুখি আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।

    এই চুক্তি ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতিরই সম্প্রসারণ, যেখানে শুল্ক চাপের মাধ্যমে মিত্রদের থেকে বিনিয়োগ ও ছাড় আদায় করা হচ্ছে। তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব, বিশেষ করে কৃষি খাত ও ভোক্তা মূল্যস্ফীতির ওপর কী হবে, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.