Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্যিক জালিয়াতির মাধ্যমে সংগঠিত অর্থপাচার
    অর্থনীতি

    বাণিজ্যিক জালিয়াতির মাধ্যমে সংগঠিত অর্থপাচার

    মনিরুজ্জামানজুলাই 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাণিজ্যিক জালিয়াতির মাধ্যমে সংগঠিত অর্থপাচার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংকিং খাতে অনিয়মিত বাণিজ্যিক লেনদেন এবং জাল আমদানি-রপ্তানি কাগজপত্রের মাধ্যমে অর্থপাচার বাড়ছে। এতে শুধু খেলাপি ঋণ বাড়ছে না, ধ্বংস হচ্ছে আর্থিক খাতের ভিত। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের  এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

    ‘এনফোর্সমেন্ট স্ট্যাটাস অব দ্য স্ট্যান্ডার্ডস টু প্রিভেন্ট ট্রেড-বেইসড মানি লন্ডারিং’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন আজ বুধবার (২৩ জুলাই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গবেষণা অনুযায়ী, রপ্তানি-আমদানির কাগজ জালিয়াতি করে বা মিথ্যা ইনভয়েস তৈরি করে অনেক সময় ঋণ নেয়া হয়। পরে সেই ঋণ খেলাপি হয়ে পড়ে। ফলে বেড়ে যায় খেলাপি ঋণের পরিমাণ। মার্চ ২০২৫ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

    বিআইবিএম জানায়, ট্রেড–ভিত্তিক মানি লন্ডারিং (টিবিএমএল) প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে ঘাটতি রয়ে গেছে। ৩৭টি ব্যাংক নিয়ে বিআইবিএম পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, সব ব্যাংকই স্যাংশন স্ক্রিনিং ব্যবস্থা রয়েছে বলে দাবি করলেও মাত্র ৫০ শতাংশ ব্যাংক মূল্য যাচাইয়ের আন্তর্জাতিক সফটওয়্যার ব্যবহার করে।

    এর মধ্যে মাত্র ৪০ শতাংশ ব্যাংকের কেন্দ্রীয় মূল্য যাচাই ইউনিট রয়েছে। ফলে অভিন্ন নজরদারি সম্ভব হচ্ছে না। আরও ভয়ংকর বিষয় হলো—ব্যাংকগুলো এখনো অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল পদ্ধতির ওপর নির্ভর করছে। গাইডলাইনে তিন স্তরের ‘এস্কেলেশন মেকানিজম’ বাধ্যতামূলক হলেও অধিকাংশ ব্যাংকে তা মানা হচ্ছে না। সিদ্ধান্ত নেওয়া হয় মৌখিকভাবে, কোনো লিখিত নথিপত্র থাকে না। ফলে অডিট ট্রেইল থাকে না এবং নিয়ন্ত্রক সংস্থার নজরদারিও দুর্বল হয়ে পড়ে।

    প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে টিবিএমএল একটি জটিল এবং তুলনামূলক কম প্রতিবেদনযোগ্য মানি লন্ডারিংয়ের ধরন। বৈশ্বিকভাবে মোট মানি লন্ডারিংয়ের প্রায় ৩০ শতাংশ এর মাধ্যমে হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই চিত্র আরও উদ্বেগজনক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশের ৭৫ শতাংশ অর্থপাচার হয় আমদানি-রপ্তানির আড়ালে।

    ২০২৪ সালের এক হোয়াইট পেপারে বলা হয়, বছরে বাংলাদেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হচ্ছে ট্রেডের মাধ্যমে—যা জিডিপির ৩.৪ শতাংশ এবং দেশের বার্ষিক স্বাস্থ্য বাজেটের চেয়েও বেশি। এই অর্থ পাচার হচ্ছে অতিমূল্যায়ন বা কমমূল্যায়নের মাধ্যমে, অনেক সময় ‘ফ্যান্টম শিপমেন্ট’-এর আড়ালে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হয়, কমে কাস্টমস রাজস্ব এবং বেড়ে যায় ব্যবসার ব্যয়।

    বিআইবিএম গবেষণায় উঠে আসে, অনেক ব্যাংকে এখনো টিবিএমএল ঝুঁকি বিশ্লেষণের মতো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। যদিও সব ব্যাংকই দাবি করে যে তারা সতর্ক সংকেত পর্যালোচনা করে, বাস্তবে খুব কম ব্যাংকেরই আছে বছরব্যাপী কার্যকর মনিটরিং ইউনিট। ভেতরের বিভিন্ন বিভাগে সতর্কবার্তা বা নীতিগত হালনাগাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। এতে নীতিমালা থাকলেও বাস্তবায়ন দুর্বল হয়।

    গবেষণা বলছে, দেশের বেশিরভাগ ব্যাংক এখনো ট্রেড ফাইন্যান্স কার্যক্রম শাখাভিত্তিকভাবে পরিচালনা করে। কেন্দ্রীয়ভাবে না হওয়ায় নজরদারিতে ফাঁক রয়ে যাচ্ছে। সিঙ্গাপুর ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে ট্রেড প্রক্রিয়াকরণ হয় কেন্দ্রীয়ভাবে, যাতে থাকে কার্যকর নিয়ন্ত্রণ, জবাবদিহি ও নির্ভরযোগ্য অডিট ব্যবস্থা।

    ২০১৯ সালের বিএফআইইউ নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে ‘নো ইওর কাস্টমার’  ভিত্তিক ঝুঁকিভিত্তিক যাচাই করতে হয়। তবে বাস্তবে অনেক ক্ষেত্রেই তা হচ্ছে না। ঋণগ্রহীতার তথ্য যাচাইয়ের দায়িত্ব থাকে রিলেশনশিপ ম্যানেজারদের ওপর, যারা আবার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর তথ্য ব্যবহার করলেও তাতে নজরদারিতে ঘাটতি থেকে যায়।

    গবেষণাটি পরিচালনা করেন বিআইবিএমের সিলেকশন গ্রেডের অধ্যাপক শাহ মো. আহসান হাবিব। তার সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ, অনিলা আলী, বিএফআইইউর যুগ্ম পরিচালক শাহ আলম কাজী, ইসলামী ব্যাংকের ডিএমডি মাহমুদুর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নির্বাহী উপদেষ্টা এটিএম নেসারুল হক।

    প্রতিবেদনে সুপারিশ হিসেবে বলা হয়েছে—কাস্টমস ও বিএফআইইউর তথ্য মিলিয়ে একটি ‘ট্রেড ট্রান্সপারেন্সি ইউনিট’ গঠন, উপকারভোগীর নিবন্ধন প্রকাশ এবং কেওয়াইসি/এএমএল নীতির আওতায় ফ্রেইট ও গুদামসেবা প্রদানকারীদের অন্তর্ভুক্তির কথা। এ ছাড়া, স্বয়ংক্রিয় ও অ্যানালিটিকস-ভিত্তিক কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলা, যেখানে থাকবে শক্তিশালী প্রণোদনা এবং নিয়ম ভাঙলে শাস্তির বিধান—এমন ব্যবস্থার কথা বলা হয়েছে।

    বিআইবিএম বলছে, রপ্তানি ও বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীল বাংলাদেশের জন্য ট্রেডভিত্তিক অর্থপাচার রোধ এখন আর বিকল্প নয়, এটি আর্থিক ও কৌশলগতভাবে জরুরি। সংস্থাটি সতর্ক করে বলেছে—এখনই পদক্ষেপ না নিলে শুধু রাজস্ব হারানোর ঝুঁকি নয়, বরং আন্তর্জাতিক মানি লন্ডারিং মানদণ্ডেও পিছিয়ে পড়বে বাংলাদেশ। এতে গ্রেলিস্টে পড়ার সম্ভাবনা বাড়বে, আর বৈধ বাণিজ্যে লেনদেন ব্যয়ও বেড়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.