Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সবুজ ও টেকসই খাতে বিনিয়োগ বেড়ে ১৮২২ কোটি টাকা
    অর্থনীতি

    সবুজ ও টেকসই খাতে বিনিয়োগ বেড়ে ১৮২২ কোটি টাকা

    মনিরুজ্জামানজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টেকসই-সবুজ প্রকল্পে ১৮২২ কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় দেশে টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই খাতে মোট ১৮২২ কোটি ৫২ লাখ টাকা বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে টেকসই খাতে মোট বিনিয়োগ ছিল এক লাখ ৫৬ হাজার ৭৬০ কোটি টাকা। চলতি বছরের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকায়।

    প্রতিবেদনে বলা হয়েছে, টেকসই প্রকল্পে মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অর্থায়ন ছিল এক লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি টাকা। আগের প্রান্তিকে এই পরিমাণ ছিল এক লাখ ৪৮ হাজার ১১৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে টেকসই প্রকল্পে বিনিয়োগ বেড়েছে প্রায় ১৭০৪ কোটি টাকা। ব্যাংকগুলো এককভাবে টেকসই খাতে ১ লাখ ৪৬ হাজার ৮৫১ কোটি ৭৬ লাখ টাকা বিনিয়োগ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো যোগ করেছে ২ হাজার ৯৬৭ কোটি ২৯ লাখ টাকা।

    বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স নীতিমালা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১১টি ক্যাটাগরির অন্তর্ভুক্ত ৬৮ ধরনের পণ্যে ঋণ দিতে পারে। এদের অধিকাংশই সবুজ অর্থায়নের আওতায় পড়ে। এর মধ্যে রয়েছে কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা এবং সামাজিকভাবে দায়বদ্ধ প্রকল্প। পরিবেশবান্ধব প্রকল্পের মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ, বর্জ্য শোধনাগার (ইটিপি) এবং পরিবেশবান্ধব ইট উৎপাদন। এসব প্রকল্পে মোট মেয়াদি ঋণের কমপক্ষে ৫ শতাংশ অর্থায়ন নিশ্চিত করতে হবে।

    সবুজ প্রকল্পেও বিনিয়োগ সামান্য বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এ খাতে অর্থায়ন ছিল ৮ হাজার ৬৪৫ কোটি টাকা। মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকায়, যা প্রায় ১১৮ কোটি টাকার বৃদ্ধি। এর মধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ছিল ৭ হাজার ৯২৭ কোটি ২৮ লাখ টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ছিল ৮৩৬ কোটি ১৯ লাখ টাকা। তবে টেকসই কৃষি খাতে অর্থায়ন কিছুটা কমেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে যেখানে বিনিয়োগ ছিল ৮ হাজার ৭৩১ কোটি টাকা, মার্চ শেষে তা নেমে এসেছে ৭ হাজার ৯২৪ কোটি ৯৭ লাখ টাকায়। অর্থাৎ এই খাতে ৮০৭ কোটি টাকা কমানো হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই অর্থায়নে উৎসাহিত করতে প্রতিবছর ‘সাসটেইনেবল রেটিং’ প্রকাশ করে থাকে। বিশেষজ্ঞরা জলবায়ু সহনশীলতা এবং সবুজ প্রবৃদ্ধি অর্জনে এই প্রবণতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.