Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য চায় ইউরোপীয় ইউনিয়ন
    অর্থনীতি

    চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য চায় ইউরোপীয় ইউনিয়ন

    মনিরুজ্জামানজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য চায় ইউরোপীয় ইউনিয়ন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক গভীর করার আশ্বাস দিলেন, তখন ইইউ নেতারা স্পষ্ট ভাষায় ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির বিষয়টি তুললেন। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হওয়া ২৫তম ইইউ-চীন সম্মেলনে এই উত্তেজনা ফুটে ওঠে।

    সম্মেলনের সূচনা বক্তব্যে প্রেসিডেন্ট শি দ্বিপাক্ষিক সম্পর্ককে “পারস্পরিকভাবে উপকারী” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি যতই জটিল ও সংকটপূর্ণ হোক, চীন ও ইউরোপের মধ্যে যোগাযোগ, আস্থা ও সহযোগিতা আরও জোরদার হওয়া প্রয়োজন।”

    তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা চীনের সঙ্গে বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। ভন ডার লায়েন বলেন, “আমরা একটি মোড় পরিবর্তনের সন্ধিক্ষণে আছি। আমাদের সম্পর্ক পুনঃসমতা অর্জন করা এখন জরুরি।” তিনি দুই পক্ষকে একে অপরের উদ্বেগ স্বীকার করে বাস্তবসম্মত সমাধান তুলে ধরার আহ্বান জানান।

    ২০২৫ সালের প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের পণ্যবাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। এই ঘাটতি ইইউ নেতাদের দুশ্চিন্তার অন্যতম কারণ। বাণিজ্য ঘাটতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও দুই পক্ষের অবস্থানে ফারাক রয়েছে। ইইউ চায়, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে চীন আরও সক্রিয় ভূমিকা রাখুক। অন্যদিকে, চীন ইইউর আরোপিত শুল্ক ও সীমাবদ্ধতা তুলে নেওয়ার পক্ষে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন গত বছর চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করে। পাল্টা হিসেবে চীন ইউরোপীয় ব্র্যান্ডির পাশাপাশি দুগ্ধ ও শূকরজাত পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করে।

    বিশ্লেষক ড্যানিয়েল বালাজসের মতে, “এই সম্মেলনে দুই পক্ষ তাদের পূর্বঘোষিত অবস্থানই পুনরায় তুলে ধরেছে।” সিঙ্গাপুরের রাজরত্নম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের এই ফেলো আরও বলেন, “ইইউ যেখানে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক ও ইউক্রেন সংকটে চীনের সক্রিয়তা চায়, সেখানে চীন চায় ইউরোপ তাদের ওপর চাপ কমাক।”

    সম্প্রতি ভন ডার লায়েন মন্তব্য করেছিলেন, চীন “রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে সক্ষমতা দিচ্ছে।” এ বক্তব্যও দুই পক্ষের সম্পর্কে নতুন চাপের সৃষ্টি করে। এই পরিস্থিতিতে ইউরোপ ও চীনের সম্পর্ক কোন পথে এগোবে, তা নির্ভর করবে পারস্পরিক স্বার্থের ভারসাম্য কতটা অর্জন করা যায় তার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.