Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি অর্ডার সঙ্কোচনে গাজী ওয়্যারসের সংকটপূর্ণ পরিস্থিতি
    অর্থনীতি

    সরকারি অর্ডার সঙ্কোচনে গাজী ওয়্যারসের সংকটপূর্ণ পরিস্থিতি

    মনিরুজ্জামানজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকারি অর্ডার সঙ্কোচনে গাজী ওয়্যারসের সংকটপূর্ণ পরিস্থিতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত কপার ওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গাজী ওয়্যারস লিমিটেড দীর্ঘদিন ধরে সরকারি সংস্থার ওপর বেশি নির্ভরশীলতার কারণে বড় ধরনের লোকসানে পতিত হয়েছে। বিশেষ করে বিগত চার বছর ধরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে কোনো অর্ডার না পাওয়া প্রতিষ্ঠানটির ক্ষতিও বাড়ছে।

    কয়েক বছর আগেও বিআরইবি বছরে গড়ে ৫০০ থেকে ৬০০ টন তার গাজী ওয়্যারস থেকে কিনত। এ চাহিদার ভিত্তিতে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়িয়ে ৬৫ কোটি টাকা ব্যয়ে ২০২০ টনে উন্নীত করা হয়। গাজী ওয়্যারসের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল যথাক্রমে ১১.৯৮ কোটি, ১৫.৮৮ কোটি, ১৬.৪৩ কোটি, ৮.৮৩ কোটি, ৮.২৬ কোটি ও ১.২৫ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে বিআরইবি কিছুটা পণ্য কিনলেও ৪.৭২ কোটি টাকার মুনাফা হওয়ার পর বাড়তি দামকে কারণে অর্ডার বন্ধ করে দেয়। এরপর থেকে গাজী ওয়্যারসের লোকসান ক্রমশ বাড়তে থাকে।

    ২০২৩-২৪ অর্থবছরে লোকসান দাঁড়ায় ৫.৬৩ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল পর্যন্ত লোকসান ৫.৪১ কোটি টাকা হয়েছে। গাজী ওয়্যারসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম বলেন, “সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় মানসম্মত পণ্য সরবরাহে কাজ করি। কিন্তু বিআরইবি অর্ডার না দেয়ায় বড় ক্ষতির মুখে পড়েছি।” তিনি আরও বলেন, “আমাদের কাঁচামালের দাম প্রতি কেজিতে প্রায় ১,৪০০ টাকা, বিক্রির দাম ১,৮৬০ টাকা। অন্য বেসরকারি প্রতিষ্ঠান ১,৬৬৫ টাকায় বিক্রি করে। ভারতের একটি প্রতিষ্ঠান ১,৯৩০ টাকায় বিক্রি করছে। তবে বিআরইবি দাবি করে তারা ১,২০০ টাকায় কিনতে চায়। আমাদের পণ্য সম্পূর্ণ কাঁচামাল থেকে তৈরি, স্ক্র্যাপ নয়। কিন্তু বাজারে অনেক পণ্য স্ক্র্যাপ থেকে তৈরি হওয়ায় কম দামে পাওয়া যাচ্ছে। তারপরও আমাদের পণ্য বেশি টেকসই।”

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, “সরকারি অনেক প্রতিষ্ঠান মানসম্মত পণ্য তৈরি করেও যথাযথ বিপণন কৌশল না থাকায় লোকসানে পড়ছে। আধুনিক বাজারে করপোরেট সম্পর্ক ও কার্যকর বিপণন জরুরি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। লোকসান হলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন চলে, তাই পরিবর্তনের গতি ধীর।”

    অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, “সরকারি প্রতিষ্ঠান থেকে কেনা এড়িয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেনার পেছনে কমিশন বা ঘুষের বিষয়ও থাকতে পারে। আবার সরকারি প্রতিষ্ঠান অন্য সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা এড়াতে পারে।”

    গাজী ওয়্যারস লিমিটেড ১৯৬৫ সালে চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় প্রতিষ্ঠিত হয়। জাপানের ফুরুকাওয়া ইলেকট্রিক কোম্পানির সহায়তায় শুরু হলেও ১৯৭২ সালে জাতীয়করণ হয়ে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর অধীনে চলে আসে। প্রতিষ্ঠানটি মূলত বিদ্যুৎ ও জ্বালানী খাতের সরকারি সংস্থাগুলোর চাহিদা মেটাতে কাজ করে আসছে। শুরুতে বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ৫০০ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে নতুন প্ল্যান্ট চালু করে ৬৫ কোটি টাকা খরচে উৎপাদন ক্ষমতা বেড়ে ২,০২০ মেট্রিক টন হয়েছে।

    গাজী ওয়্যারস বর্তমানে তিন ধরনের তার উৎপাদন করে—সুপার এনামেল তামার তার, এনিল্ড তামার তার, ও হার্ডড্রন বেয়ার তামার তার। এর মধ্যে সুপার এনামেল তামার তার সবচেয়ে বেশি বিক্রি হয়। প্রতিষ্ঠানে বর্তমানে ১২৮ জন কর্মী কাজ করেন। প্রতিষ্ঠানটি ৮০০ টন তার উৎপাদন করলে লোকসান এড়ানো যায়। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে মাত্র ২৬৭ টন উৎপাদন হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে তা মাত্র ৮৭ টনে নামেছে। প্রতি কেজির উৎপাদন খরচ ১,৬০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত।

    বাংলাদেশে তামার প্রধান চাহিদা আসে বিভিন্ন ধরনের তার তৈরিতে। এগুলো ট্রান্সফরমার, মোটর, ফ্যান, বৈদ্যুতিক যন্ত্রাংশ ও মেশিনারির কয়েল তৈরিতে ব্যবহৃত হয়। দেশের বার্ষিক তামার তার বাজার প্রায় ৩,০০০ টন। গাজী ওয়্যারস ছাড়াও বিআরইবি কেবলস, সুপার সাইনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তামার তার উৎপাদন করে। সরকারি বিদ্যুৎ সংস্থা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিপিডিবি, ডেসকো, বিজেএমসি ও বরেন্দ্র বহুমুখী প্রকল্পের জন্য সুপার এনামেল কপার ওয়্যার প্রয়োজন। এছাড়া দেশের বিভিন্ন ফ্যান, এসি ও বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী কারখানাগুলো গাজী ওয়্যারস থেকে তামার তার কিনে থাকে।

    জলবায়ু পরিবর্তন রোধে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় বিশ্বব্যাপী তামারের চাহিদা দ্রুত বেড়ে চলেছে। তবে সরবরাহ সংকটের কারণে দাম উর্ধ্বগামী। বাজার বিশ্লেষক ফিচ সলিউশনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৪২ লাখ টন তামারের চাহিদা সৃষ্টি হতে পারে। ফলে তামারের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে।

    গাজী ওয়্যারসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম জানান, “বিআরইবি কর্তৃপক্ষ গত ২২ মে কারখানা পরিদর্শন করে পণ্যের মান দেখে সন্তুষ্ট হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ে যোগাযোগ চলছে। দ্রুত সমাধান আসবে।” তিনি আরও বলেন, “চট্টগ্রামের ক্রেতারা আমাদের পণ্য নিচ্ছেন। ঢাকায় বাজার বিস্তৃত। আমরা চলতি মাস থেকে বেসরকারি বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.