ইউরোপে নতুন গাড়ির বিক্রি গত জুন মাসে ৫% এর বেশি কমেছে। এটি বিশ্বব্যাপী গাড়ি নির্মাতাদের দুঃশ্চিন্তার প্রমাণ, জানিয়েছে ইউরোপীয় অটোমোবাইল নির্মাতা সমিতি (ACEA)। বিশ্ববাজারে ইলেকট্রিক কারের চাহিদা বাড়লেও টেসলার মার্কেট শেয়ার ছয় মাসের জন্য হ্রাস পেয়েছে। ইউরোপের শীর্ষ চার বিক্রেতা ভলকসওয়াগেন, স্টেল্যান্টিস, রেনল্ট ও হুন্ডাই সবাই ২০২৪ সালের একই সময়ের তুলনায় কম গাড়ি বিক্রি করেছে।
ইউরোপীয় অটোমোবাইল নির্মাতারা চীনের প্রতিযোগিতা, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫% আমদানি শুল্ক এবং দেশীয় নীতিমালা থেকে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের লোকসান ও লাভের পূর্বাভাস দিচ্ছে। ACEA-র তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনে জুনে গাড়ির বিক্রি ৫.১% কমে মোট ১২.৪ মিলিয়ন হয়েছে। ব্র্যান্ডভিত্তিক বিক্রির পরিমাণ ছিল: ভলকসওয়াগেন ৬.১% কম, স্টেল্যান্টিস ১২.৩% কম, রেনল্ট ০.৬% কম এবং হুন্ডাই ৮.৭% কম।
টেসলার বিক্রি ২২.৯% কমেছে এবং তার বাজার শেয়ার ৩.৪% থেকে ২.৮% এ নেমেছে। অপরদিকে, ACEA-র অন্তর্ভুক্ত নয় এমন ব্র্যান্ডগুলো, বিশেষ করে চীনের BYD এবং অন্যান্য ব্র্যান্ডের শেয়ার দ্বিগুণ হয়ে ৪.৫% এ পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নে মোট গাড়ি বিক্রি ৭.৩% কমেছে। তবু ব্যাটারি ইলেকট্রিক গাড়ির (BEV) রেজিস্ট্রেশন বেড়েছে ৭.৮%, হাইব্রিড গাড়ি (HEV) ৪১.৬% এবং প্লাগ-ইন হাইব্রিড (PHEV) ৬.১% বৃদ্ধি পেয়েছে। এই তিন ধরনের গাড়ির ভাগ বাজারে ৫৯.৮% পৌঁছেছে, যা এক বছর আগের ৫০% থেকে বেড়েছে। দেশভিত্তিক বিক্রিতে, জার্মানি ১৩.৮%, ফ্রান্স ৬.৭% ও ইতালি ১৭.৪% কমেছে, যেখানে ব্রিটেন ও স্পেন যথাক্রমে ৬.৭% ও ১৫.২% বেড়েছে।
নতুন গাড়ি বাজারে দ্রুত পরিবর্তন আসছে। ইভি ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান নিউ অটোমোটিভের প্রতিষ্ঠাতা বেন নেলমেস বলেন, “ড্রাইভাররা সাশ্রয়ী ও পরিচ্ছন্ন গাড়ির দিকে ঝুঁকছেন। এতে নতুন ব্র্যান্ডগুলো বাজারে প্রবেশ করছে। যারা গ্রাহকদের চাওয়া পূরণে দেরি করেছে তারা এই সুযোগ হারাচ্ছে।”

