Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চলতি মাসেই চালু হতে যাচ্ছে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন
    অর্থনীতি

    চলতি মাসেই চালু হতে যাচ্ছে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইন

    হাসিব উজ জামানজুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাইপলাইন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবশেষে দেশের অভ্যন্তরীণ স্থলভাগে প্রথমবারের মতো চালু হলো চট্টগ্রাম-ঢাকা তেল পরিবহনের পাইপলাইন, যা পরীক্ষামূলকভাবে সফল হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপলাইনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে। চলতি মাসেই এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে।

    বর্তমানে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত তেল পরিবহন হয় অয়েল ট্যাঙ্কারে, যা প্রতি ট্রিপে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় নেয়। কিন্তু এই নতুন পাইপলাইনের মাধ্যমে তেল পৌঁছাতে লাগবে মাত্র চার ঘণ্টা। তাছাড়া, অয়েল ট্যাঙ্কারে যেহেতু তেল বারবার লোড-আনলোড করতে হয়, তাই সিস্টেম লস ঘটে এবং নদী ও পরিবেশ দূষিত হয়। পাইপলাইনে তেল পরিবহনের ফলে এসব সমস্যা দূর হবে।

    এখনো পর্যন্ত বছরে বিপিসির তেল পরিবহনের খরচ ৩২৬ কোটি টাকা, কিন্তু পাইপলাইন চালুর পর খরচ কমে দাঁড়াবে ৯০ কোটি টাকায়, ফলে বছরে অন্তত ২২৬ কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়া আবহাওয়ার কারণে যেসব সময় তেল পরিবহনে বিলম্ব হত, পাইপলাইনের কারণে তা নিরবচ্ছিন্ন হবে।

    পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় ২৫০ কিলোমিটার, যেখানে ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ পতেঙ্গা থেকে গোদনাইল পর্যন্ত বিস্তৃত এবং ১০ ইঞ্চি ব্যাসের পাইপ ফতুল্লা ডিপো পর্যন্ত ডিজেল পৌঁছাবে। পথে ২২টি নদী ও খালের নিচ দিয়ে এই পাইপলাইন পাতা হয়েছে। মোট ৯টি পাম্পিং স্টেশন রয়েছে, আর আধুনিক কম্পিউটারাইজড স্কাডা সিস্টেম যুক্ত থাকায় পাইপলাইনটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং কোনো সমস্যা হলে দ্রুত সিগন্যাল পাঠাবে, যা তেল চুরির সম্ভাবনাকে প্রায় শূন্যে নামিয়ে আনবে।

    দেশের বার্ষিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ৬৫ লাখ টন, যার মধ্যে ১০ লাখ টন ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসে। বাকি তেল ট্যাঙ্কারে পরিবহন করা হয়। বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান জানিয়েছেন, পাইপলাইন চালু হলে লোকসান প্রায় শূন্যে নেমে আসবে। পরীক্ষামূলক কাজ ইতোমধ্যে শেষ, এখন চলতি মাসেই বিপিসির হাতে হস্তান্তরের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.