Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ থেকে টাকা তুলে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো?
    অর্থনীতি

    বাংলাদেশ থেকে টাকা তুলে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো?

    সিভি ডেস্কজুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থবছরে তাদের নিট মুনাফার চেয়েও বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রশ্ন উঠেছে—তারা কি বাংলাদেশে পুনর্বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছে?

    বিশেষজ্ঞরা বলছেন, এটি সরাসরি বিনিয়োগ প্রত্যাহারের একটি কৌশল। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ১৩টি বহুজাতিক কোম্পানির মধ্যে ৯টিই তাদের মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ দিয়েছে। মোট মুনাফা ছিল ৮ হাজার ১৬৭ কোটি টাকা, কিন্তু ঘোষণা করা লভ্যাংশ ৯ হাজার ৭৯৪ কোটি টাকা। এতে অতিরিক্ত ১ হাজার ৬২৬ কোটি টাকা লভ্যাংশ হিসেবে দেশে না রেখে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

    বাজার বিশ্লেষকদের ভাষ্য, এ প্রবণতা শুধু এই বছরের নয়। বিগত কয়েক বছরে যেসব লভ্যাংশ ডলার সংকটের কারণে পাঠানো সম্ভব হয়নি, সেগুলোরও উত্তোলন চলছে এখন। এর পেছনে টাকার অবমূল্যায়ন একটি বড় কারণ।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “ডলার সংকটের সময় লভ্যাংশ পাঠানো সম্ভব হয়নি। এখন সংকট কিছুটা কমেছে, তাই পুরনো অর্থও একসঙ্গে নিয়ে যাচ্ছে তারা।”

    তিনি আরও বলেন, “টাকার মান কমেছে প্রায় ৫০ শতাংশ। তাই তারা ভাবছে, ভবিষ্যতে আরও অবমূল্যায়ন হলে লভ্যাংশের প্রকৃত মূল্য আরও কমে যাবে।”

    বিশ্লেষকদের মতে, বহুজাতিক কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ এখনো বিনিয়োগের উপযুক্ত জায়গা। তবু তারা নতুন বিনিয়োগে এগোচ্ছে না।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রিচার্ড ডি রোজারিও বলেন, “লভ্যাংশ নিচ্ছে কিন্তু পুনর্বিনিয়োগ করছে না। এটা তাদের আগ্রহ কমার স্পষ্ট ইঙ্গিত।”

    আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, “নতুন বিনিয়োগ তাদের বৈশ্বিক সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমরা সেই বিনিয়োগ আকর্ষণ করতে পারছি না, এটাও আমাদের সীমাবদ্ধতা।”

    এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বলেন, “বহুজাতিক কোম্পানিগুলো অনেক লভ্যাংশ দিলেও প্রকৃত লাভ কম। উদাহরণ হিসেবে, ৩০০ টাকার শেয়ারে ৫০ শতাংশ লভ্যাংশ মানে ১৫০ টাকা নয়, বরং ১৫ টাকা। তারা শুধু নগদ টাকা ফেরত নিচ্ছে।”

    এই তালিকায় সবচেয়ে বেশি লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন। তাদের নিট মুনাফা ছিল ৩ হাজার ৬৩০ কোটি টাকা, আর লভ্যাংশ ৪ হাজার ৪৫৬ কোটি টাকা।

    এ ছাড়া:

    • ম্যারিকো বাংলাদেশ: ৬১৯ কোটি টাকা
    • লাফার্জহোলসিম: ১১৩ কোটি টাকা
    • রবি, রেকিট বেনকিজার, সিঙ্গার, আরকে সিরামিকস, লিন্ডে বিডি, ইউনিলিভার—সবাই মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে।

    তবে ব্যতিক্রম কিছু আছে। বিএটিবিসি, বার্জার পেইন্টস, বাটা শু ও হাইডেলবার্গ সিমেন্ট মুনাফার চেয়ে কিছুটা কম লভ্যাংশ দিয়েছে।

    ম্যারিকো বাংলাদেশের কোম্পানি সচিব শাহিনুল ইসলাম বলেন, “আমরা আমাদের নীতিমালার ভিত্তিতেই লভ্যাংশ দিয়েছি। রিটেইন্ড আর্নিংস ও তারল্য আমাদের যথেষ্ট আছে।”

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে, বিনিয়োগ বা লভ্যাংশ নীতিতে তারা হস্তক্ষেপ করে না। সংস্থার মুখপাত্র আবুল কালাম বলেন, “কে পুনর্বিনিয়োগ করবে বা করবে না, সেটা সম্পূর্ণ কোম্পানির সিদ্ধান্ত। নিয়ন্ত্রক সংস্থা সেটি নির্ধারণ করে না।”

    বাংলাদেশে যদি প্রবৃদ্ধির সম্ভাবনা থেকে থাকে, তাহলে কেন বিনিয়োগ বাড়ছে না? এখন প্রশ্ন উঠছে—বহুজাতিক কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ শুধুই ‘লাভ তুলে নেওয়ার জায়গা’ হয়ে উঠেছে কি না?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.