Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হিলি বন্দরে রাজস্ব ঘাটতি ২০ কোটি টাকা
    অর্থনীতি

    হিলি বন্দরে রাজস্ব ঘাটতি ২০ কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:জুলাই 26, 2025জুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হিলি বন্দরে রাজস্ব ঘাটতি ২০ কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪-২৫ অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৪০ কোটি ৯ লাখ টাকা। তবে বছর শেষে আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। এ হিসাবে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকা। যদিও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবু আগের বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ৭৭ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এ রাজস্ব ছিল ৬৪২ কোটি টাকা।

    কাস্টমস কর্তৃপক্ষ মনে করছে, ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির ফলে আমদানি কমে যাওয়ায় রাজস্ব ঘাটতি হয়েছে। তবে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, বন্দরের ভেতরের জটিলতা, শতভাগ শুল্ক পরিশোধের বাধ্যবাধকতা ও কর্মকর্তাদের অনমনীয় আচরণের কারণে ব্যবসায়ীরা হিলি বন্দর এড়িয়ে যাচ্ছেন।

    হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাসভিত্তিক রাজস্ব আহরণ ছিল এমন:

    • জুলাই: লক্ষ্যমাত্রা ৪৫ কোটি ৯ লাখ, আদায় ৪৫ কোটি ৭৬ লাখ
    • আগস্ট: লক্ষ্যমাত্রা ৬০ কোটি ৮৯ লাখ, আদায় ৫৮ কোটি ৩৯ লাখ
    • সেপ্টেম্বর: লক্ষ্যমাত্রা ৫৯ কোটি ৬৬ লাখ, আদায় ৫৫ কোটি ৭ লাখ
    • অক্টোবর: লক্ষ্যমাত্রা ৬২ কোটি ৬৫ লাখ, আদায় ৬১ কোটি ৮৯ লাখ
    • নভেম্বর: লক্ষ্যমাত্রা ৬৫ কোটি ১৯ লাখ, আদায় ৪৩ কোটি ৮৯ লাখ
    • ডিসেম্বর: লক্ষ্যমাত্রা ৬৯ কোটি ২১ লাখ, আদায় ৫৩ কোটি ৫৬ লাখ
    • জানুয়ারি: লক্ষ্যমাত্রা ৬৭ কোটি ৮৫ লাখ, আদায় ৪৯ কোটি ৩১ লাখ
    • ফেব্রুয়ারি: লক্ষ্যমাত্রা ৫১ কোটি ৬১ লাখ, আদায় ৭০ কোটি ২ লাখ
    • মার্চ: লক্ষ্যমাত্রা ৭৬ কোটি ৩০ লাখ, আদায় ৯৫ কোটি ৭৭ লাখ
    • এপ্রিল: লক্ষ্যমাত্রা ৬৯ কোটি ৮৩ লাখ, আদায় ৪৭ কোটি ৮৬ লাখ
    • মে: লক্ষ্যমাত্রা ৪৯ কোটি ১৩ লাখ, আদায় ১০১ কোটি ৮২ লাখ
    • জুন: লক্ষ্যমাত্রা ৬২ কোটি ৬৮ লাখ, আদায় ৩৭ কোটি ৩৯ লাখ

    সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, ‘আগে প্রতিদিন ১৫০-২০০ ট্রাক পণ্য আসত, এখন তা নেমে এসেছে ১৫ থেকে সর্বোচ্চ ৩০ ট্রাকে।’ তিনি জানান, এক সময় এ বন্দরে পাথর, পেঁয়াজ, চাল, ডাল, খৈল, ভুসিসহ নানা পণ্য আমদানি হলেও এখন তা সীমিত। ব্যবসায়ীদের অনীহা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমদানিকারকেরা হিলির বদলে এখন অন্য বন্দর বেছে নিচ্ছেন। আমদানি কমলে রাজস্ব কমবেই।’ আরেক সিঅ্যান্ডএফ এজেন্ট জাবেদ হোসেন জানান, ‘সোনামসজিদ ও ভোমরা বন্দরে কিছু বাড়তি সুবিধা থাকায় ব্যবসায়ীরা সেগুলো ব্যবহার করছেন। হিলিতে শতভাগ শুল্ক পরিশোধ করতে হয়, ফলে জিরাসহ অন্যান্য পণ্যের আমদানি কমে গেছে।’

    এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘ভারত-পাকিস্তান পরিস্থিতি ও গত বছরের অভ্যুত্থান আমদানি পরিবেশে প্রভাব ফেলেছে। একসময় ব্যাপক পাথর আমদানি হতো, এখন তা বন্ধ। মূলত কাস্টমস ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এ অবস্থা।’ আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুল্কযুক্ত পণ্য আমদানি করতে গিয়ে নানা জটিলতা পোহাতে হয়। কাস্টমস কর্মকর্তারা সহজে পণ্য খালাস করতে চান না।’ তিনি অভিযোগ করেন, ‘এইচএস কোড নিয়ে কর্মকর্তারা দ্বিমত করে। যেখানে কম শুল্ক, সেখানে না দিয়ে উচ্চ শুল্কের কোড চাপিয়ে দেওয়া হয়।’

    সব মিলিয়ে হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতির পেছনে শুধু রাজনৈতিক পরিস্থিতিই নয়, বন্দর পরিচালনার দুর্বলতা, শুল্ক কাঠামোর জটিলতা ও কর্মকর্তাদের আচরণও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে আমদানিকারকরা বিকল্প বন্দর ব্যবহারে ঝুঁকছেন, যার প্রভাব পড়ছে সরাসরি জাতীয় রাজস্ব আহরণে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.