Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে প্রায় ৩১ শতাংশ
    অর্থনীতি

    বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে প্রায় ৩১ শতাংশ

    মনিরুজ্জামানজুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)-এর আয় বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ। তবে আয় বাড়লেও কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় বড় ধস নেমেছে। এ সময় নিট মুনাফা কমেছে ৫৫ দশমিক ১৩ শতাংশ।

    বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিকের  আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, প্রথমার্ধে বিএটিবিসির আয় দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮২ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ২২ হাজার ৩৪০ কোটি টাকা। তবে এই সময়ে সিগারেট বিক্রি ব্যাপকভাবে কমেছে। চলতি বছরে সিগারেট বিক্রি হয়েছে ২ হাজার ৬৪২ কোটি ২০ লাখ শলাকা, যা গত বছর ছিল ৩ হাজার ৮২৩ কোটি ৪০ লাখ শলাকা। সে হিসাবে এক বছরে বিক্রি কমেছে ৩০ দশমিক ৮৯ শতাংশ বা ১ হাজার ১৮১ কোটি ২০ লাখ শলাকা।

    বিক্রি কমে যাওয়ায় কোম্পানির নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রথমার্ধে নিট মুনাফা হয়েছে ৪১৫ কোটি টাকা, যেখানে আগের বছর ছিল ৯২৫ কোটি টাকা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৬৯ পয়সা, আগের বছর যা ছিল ১৭ টাকা ১৪ পয়সা। ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫৭ পয়সায়।

    এর আগে, ২০২৪ হিসাব বছরে বিএটিবিসির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ চূড়ান্ত ও ১৫০ শতাংশ অন্তর্বর্তী—মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই বছরের ইপিএস ছিল ৩২ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ছিল ৩৩ টাকা ১১ পয়সা। একই সময়ে এনএভিপিএস ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয়। ওই বছরের ইপিএস ছিল ৩৩ টাকা ১১ পয়সা এবং এনএভিপিএস ছিল ৯৯ টাকা ৩৩ পয়সা। তার আগের বছর ২০২২-এও ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। তখন ইপিএস ছিল ৩৩ টাকা ১০ পয়সা এবং এনএভিপিএস ছিল ৭৬ টাকা ২৭ পয়সা।

    বিএটিবিসির সর্বশেষ ঋণমানায় দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’ রেটিং পেয়েছে। এই রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল), ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে।

    ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএটিবিসির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা, যা পরিশোধিত মূলধনের সমান। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৫ হাজার ২২৪ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এর মধ্যে ৭২ দশমিক ৯১ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের হাতে, সরকারের হাতে দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ১১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৮ দশমিক ১৫ শতাংশ শেয়ার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.