Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক রপ্তানি বেড়েছে ১৭.৬১ শতাংশ
    অর্থনীতি

    পোশাক রপ্তানি বেড়েছে ১৭.৬১ শতাংশ

    মনিরুজ্জামানজুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতা ও অস্থিরতা যখন তৈরি পোশাক রপ্তানিতে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

    চলতি বছরের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে ইইউ-তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলারের, যেখানে গত বছর একই সময়ে রপ্তানি হয়েছিল ৮২৩ কোটি ১০ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। অর্থাৎ বছরওয়ারি রপ্তানি বেড়েছে ১৪৪ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার বা ১৭ দশমিক ৬১ শতাংশ। এ তথ্য উঠে এসেছে ইউরোস্ট্যাট প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে।

    প্রতিবেদনে বলা হয়, ইইউ বাজারে এ সময়ে সব দেশ মিলিয়ে রপ্তানি হয়েছে মোট ৩ হাজার ৯৭১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলারের তৈরি পোশাক। এর মধ্যে চীনের রপ্তানি সর্বোচ্চ—১০০৯ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ, যার রপ্তানি ৯৬৮ কোটি ডলার। ইইউর বাজারে মোট পোশাক আমদানি বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ, তবে ইউনিট দামে (প্রতি কেজি) ১ দশমিক ৩৩ শতাংশ হ্রাস পেয়েছে। ব্যতিক্রম বাংলাদেশ, যেখানে ইউনিট দাম বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ। এটি দেশের প্রতিযোগিতামূলক অবস্থানের ইঙ্গিত দেয়।

    বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইউরোপের বাজার অপেক্ষাকৃত স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের বাজারে দ্রুত পরিবর্তন আসে, কিন্তু ইউরোপে দীর্ঘমেয়াদে পরিবর্তন হয়। ফলে বায়ারদের চাহিদা বুঝে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে, আর সেখানেই বাংলাদেশ ভালো করেছে।’ পর্যালচনায় দেখা যায়, বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় অর্ধেকই যায় ইইউতে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে চলমান নানা শুল্ক জটিলতা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে সেই বাজার ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

    বিশ্লেষকদের মতে, রপ্তানির বাজার বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি ইইউতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে কৌশল নির্ধারণ জরুরি। তাঁরা বলছেন, ভলিউম, দাম ও মোট রপ্তানিতে একসঙ্গে প্রবৃদ্ধি একটি ইতিবাচক বার্তা দেয়। এই ধারা বজায় রাখা গেলে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে।

    প্রতিযোগী দেশগুলোর রপ্তানি প্রবৃদ্ধিও উল্লেখযোগ্য। চীন গত পাঁচ মাসে ইউরোপে ২০ দশমিক ৮৬ শতাংশ বেশি রপ্তানি করে আয় করেছে ১ হাজার ৯ কোটি ডলার। ভারত ১৬ দশমিক ৩৯ শতাংশ বাড়িয়ে রপ্তানি করেছে ২৫১ কোটি ডলার। পাকিস্তান ১৯ দশমিক ০৯ শতাংশ বেড়ে রপ্তানি করেছে ১৭৫ কোটি ৯ লাখ ডলার। কম্বোডিয়া ২৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে রপ্তানি করেছে ১৯০ কোটি ডলার। ভিয়েতনামের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ, যার পরিমাণ ১৮৩ কোটি ডলার। এ ছাড়া শ্রীলঙ্কার রপ্তানি বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ৫ দশমিক ৭১ শতাংশ এবং মরক্কোর ৫ দশমিক ২২ শতাংশ। তবে বিপরীতে তুরস্কের রপ্তানি ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ডলারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.