Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড উচ্চতায়
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড উচ্চতায়

    মনিরুজ্জামানজুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড উচ্চতায়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম আবারও রেকর্ড ছুঁয়েছে। সাধারণত গ্রীষ্মের বারবিকিউ মৌসুমে দাম কিছুটা বাড়ে। তবে চলতি বছর পরিস্থিতি ভিন্ন। ইতিহাসের অন্যতম উচ্চ দামে পৌঁছেছে গরুর মাংস। বিশ্লেষকদের মতে, চাহিদা বেশি থাকলেও সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর ভোক্তারা খুব দ্রুত এর থেকে রেহাই পাবেন, এমন আশা দেখছেন না কেউ।

    সরকারি তথ্য বলছে, গত মাসে যুক্তরাষ্ট্রে গরুর কিমার গড় দাম দাঁড়িয়েছে প্রতি পাউন্ডে ৬ ডলার ১২ সেন্ট। যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। অন্যদিকে রান্না না করা মাংসের বড় টুকরার (বিফ স্টেক) গড় দাম হয়েছে ১১ ডলার ৪৯ সেন্ট, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

    মূলত গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম বাড়ছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ—চাহিদা বেশি থাকলেও গরুর সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়া। দেশটির কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত গবাদিপশুর সংখ্যা ছিল ৮ কোটি ৬৭ লাখ। এটি ২০১৯ সালের তুলনায় ৮ শতাংশ কম এবং ১৯৫১ সালের পর সবচেয়ে কম। এই কম সরবরাহ পরিস্থিতি অনেক খামারিকে প্রজননের বদলে গরু বিক্রির দিকে ঠেলে দিচ্ছে। টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতিবিদ ডেভিড অ্যান্ডারসন জানান, ভবিষ্যতে দাম কমে যেতে পারে—এই আশঙ্কায় অনেকে এখনই গরু বিক্রি করে বেশি মুনাফা তোলার চেষ্টা করছেন।

    গবাদিপশুর সংখ্যা কমার অন্যতম কারণ দীর্ঘদিনের খরা। ২০২০ সালে শুরু হওয়া খরার কারণে পশুখাদ্যের দাম বেড়ে যায়। পশ্চিমাঞ্চলজুড়ে খরা অব্যাহত থাকায় খামারগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। এতে অনেক খামারি তাঁদের প্রজননক্ষম গরুগুলোও জবাই করে দেন। ফলে স্বল্পমেয়াদে সরবরাহ বাড়লেও দীর্ঘমেয়াদে সংকট আরও ঘনীভূত হয়। বর্তমানে একেকটি গরু বিক্রি হচ্ছে হাজার হাজার ডলারে। সর্বশেষ হিসাবে দেখা গেছে, ১০০ পাউন্ড ওজনের (প্রায় ৪৫ কেজি) একেকটি গরু ২৩০ ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে।

    মূল্যবৃদ্ধির পরও গরুর মাংসের বিকল্প হিসেবে মুরগি বা শূকরের মাংস বেছে নিচ্ছেন না বেশিরভাগ ক্রেতা। কিমা হোক বা স্টেক—ভোক্তারা এখনও গরুর মাংসের দিকেই ঝুঁকছেন। কানসাস স্টেট ইউনিভার্সিটির কৃষি অর্থনীতিবিদ গ্লিন টনসোর বলেন, এই মৌসুমে গরুর মাংসের চাহিদা সব সময়ই বেশি থাকে। এ চাহিদাই দাম চড়া রাখার অন্যতম কারণ।

    গরুর সরবরাহ সংকটে আরও একধাপ বাড়তি চাপ এসেছে মেক্সিকো থেকে। দেশটির গবাদিপশুর পালে একটি মাংসাশী পরজীবীর বিস্তার ঘটে। এর ফলে যুক্তরাষ্ট্র ২০২৪ সালে দক্ষিণ সীমান্ত দিয়ে গরু আমদানি পুরোপুরি বন্ধ করে দেয়। অথচ দেশটিতে জবাই হওয়া গরুর প্রায় ৪ শতাংশই আসে মেক্সিকো থেকে। এই পরজীবী যদি টেক্সাসে ছড়িয়ে পড়ে, তাহলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    যুক্তরাষ্ট্র বছরে প্রায় ৪০০ কোটি পাউন্ড গরুর মাংস আমদানি করে। এর বড় অংশ আসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। বর্তমানে এসব আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক রয়েছে। তবে ব্রাজিল থেকে আমদানি করা মাংসের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। দীর্ঘমেয়াদে এই শুল্ক কার্যকর হলে মাংস প্রক্রিয়াজাতকারীদের খরচ অনেক বেড়ে যাবে।

    বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালীন মৌসুম শেষে সাধারণত গরুর মাংসের দাম কিছুটা কমে। তবে এবারে তার সম্ভাবনা খুব কম। অর্থনীতিবিদ বার্ন্ট নেলসনের মতে, সম্প্রতি খরা কিছুটা কমেছে এবং চারণভূমির অবস্থা উন্নত হয়েছে। পাশাপাশি শস্যের দামও কমতে শুরু করেছে। এর ফলে কিছু খামারি হয়তো এখন প্রজননের দিকে মনোযোগ দেবেন। কিন্তু নতুন গরু উৎপাদন করে বাজারে তুলতে কমপক্ষে দুই বছর সময় লাগে। সুতরাং বাজারে এর প্রভাব পড়তে এখনও অনেক দেরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.