Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতি নির্মূলে বাণিজ্য উপদেষ্টার দৃঢ় অঙ্গীকার
    অর্থনীতি

    দুর্নীতি নির্মূলে বাণিজ্য উপদেষ্টার দৃঢ় অঙ্গীকার

    মনিরুজ্জামানজুলাই 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দায়িত্বশীল সেবা প্রতিষ্ঠা করতে পারলেই জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পারব।

    আজ শনিবার (২৬ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে মন্ত্রণালয়ের আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা (উপদেষ্টা পদমর্যাদা) ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব  আব্দুন নাসের খান। ছাত্র জনতার অভ্যুত্থানে ৪ আগস্ট দৃষ্টি হারানো মো. সাব্বির আহমেদও স্মৃতিচারণ করেন।

    পর্যটন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আজ আমরা ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করছি। নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি সহমর্মিতা জানাই। একই সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত সকলের প্রতি সমবেদনা প্রকাশ করছি।” তিনি বলেন, “জুলাই আন্দোলন আমাদের রাষ্ট্র ও প্রশাসনের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করেছে। এটি কেবল প্রতিবাদ নয়, আশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্কেত। ছাত্ররা এই আন্দোলনে পথ দেখিয়েছিল, সাধারণ মানুষ শরিক হয়েছিল। তখন রাজপথ, সড়ক ও গ্রামের অলিগলিতে যে গ্রাফিতি ছিল, তা ছিল মানুষের বিদ্রোহী কণ্ঠস্বর।”

    উপদেষ্টা আরও বলেন, “গণআন্দোলনের পর আত্মবিশ্লেষণ জরুরি। আমরা জানতে চাই কেন পরিস্থিতি সৃষ্টি হলো, কোথায় প্রশাসনিক ব্যর্থতা ছিল। আফ্রিকার রুয়ান্ডার মতো দেশগুলো সংবিধান সংস্কার ও সমঝোতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাদের সাফল্যের কারণ ছিল প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছা।” তিনি জানান, “আমরাও নানা স্তরে আত্মপর্যালোচনা করেছি। জনগণের চাহিদা শুনতে ব্যর্থতা চিহ্নিত করেছি। আইন, বিধি ও নীতিমালায় সংস্কার করে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছি। দুর্নীতিবিরোধী কার্যক্রমে সোচ্চার হয়েছি। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়েছি। আমরা জনগণের ওপর আস্থা রাখতে শিখেছি।”

    শেখ বশিরউদ্দীন বলেন, “জনগণ শুধু সংখ্যা নয়, সিদ্ধান্ত গ্রহণের মূল অংশ। আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করি, বুঝতে পারব জুলাই গণআন্দোলনের শিক্ষা আমরা পেরেছি। আমাদের এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে নাগরিকের কণ্ঠস্বর উপেক্ষিত হবে না, সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক এবং প্রশাসন হবে জনগণের বড় মিত্র।”

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, “তরুণদের দমিয়ে রাখা যায় না। তারা উদ্যমী ও দুর্বার। বাধা দিলে আরও অনির্বাণ হয়। জুলাই-আগস্টের অভ্যুত্থান আমাদের তা প্রমাণ করেছে।” তিনি তরুণদের দুর্নীতি ত্যাগ করে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান জানান।

    অনুষ্ঠানে দৃষ্টি হারানো ১১ জন জুলাই যোদ্ধার হাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ওমরাহ পালনের জন্য (ঢাকা-জেদ্দা-ঢাকা) দুটি করে টিকিটের কনফারমেশন লেটার এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স থেকে ওমরাহ ও হজের অন্যান্য খরচের জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

    এর পাশাপাশি জুলাই অভ্যুত্থান বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট ও বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন ও রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজে রক্তদান করে শুভসূচনা করেন। এছাড়া একটি পর্যটন মেলা অনুষ্ঠিত হয়, যেখানে মোট ১০টি স্টল অংশ নেন। বাণিজ্য উপদেষ্টা অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    এলএনজিতে ৬ মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি, মুক্তির পথ খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.