Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মোটরসাইকেল বিক্রি বেড়েছে ১৭ শতাংশ
    অর্থনীতি

    মোটরসাইকেল বিক্রি বেড়েছে ১৭ শতাংশ

    মনিরুজ্জামানজুলাই 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোটরসাইকেল বিক্রি বেড়েছে ১৭ শতাংশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘ সময় খারাপ অবস্থার পর দেশে আবার চাঙ্গা হতে শুরু করেছে মোটরসাইকেল বাজার। ২০২৪–২৫ অর্থবছরে এ খাতে বিক্রি বেড়েছে প্রায় ১৭ শতাংশ। মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে প্রায় সাড়ে চার লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছে, যেখানে আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ৩ লাখ ৮০ হাজারের মতো।

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘বর্তমানে বাজারে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েক মাসে মোটরসাইকেল বিক্রির হার ক্রমেই বাড়ছে। আমাদের কোম্পানির পারফরম্যান্সও ভালো।’ তিনি মোটরসাইকেল বিক্রি বাড়ার চারটি প্রধান কারণ উল্লেখ করেন—মূল্যস্ফীতি কমে আসা, ডলার রেট স্থিতিশীল হওয়া, কৃষি খাতে অর্থপ্রবাহ বৃদ্ধি এবং প্রবাসী আয় বাড়া।

    শুধু অর্থনৈতিক কারণ নয়, বাজারে নতুন ক্রেতা তৈরি হওয়ার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও ভূমিকা রেখেছে বলে মনে করছে কোম্পানিগুলো। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে মোটরসাইকেলের চাহিদা বেড়েছে।

    দেশে বর্তমানে নয়টি মোটরসাইকেল কারখানা চালু রয়েছে। এর মধ্যে রয়েছে জাপানের ইয়ামাহা, হোন্ডা, সুজুকি এবং ভারতের টিভিএস, হিরো ও উত্তরা মোটরস। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে আছে রানার অটোমোবাইলস। গত বছর বাজারে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের রয়েল এনফিল্ড ব্র্যান্ডও।

    বাজারে সবচেয়ে বেশি মোটরসাইকেল বিক্রি করছে বাজাজ। দ্বিতীয় অবস্থানে আছে এসিআই মোটরস, যারা ২০২৪–২৫ অর্থবছরে ৮৬ হাজার ১২৫টি মোটরসাইকেল বিক্রি করেছে—যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। এসিআই ২০১৬ সাল থেকে ইয়ামাহা ব্র্যান্ডের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে। এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘আমরা যাত্রা শুরু করেছিলাম মাত্র কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে। এখন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছি। জাপানি পণ্যের প্রতি মানুষের আস্থা আমাদের বড় শক্তি।’

    গত অর্থবছরে বিক্রির দিক থেকে হিরো এবং হোন্ডা ব্র্যান্ডও ভালো করেছে। হিরোর বিক্রি বেড়েছে ৪০ শতাংশের বেশি, মোট বিক্রি ৮০ হাজারের কিছু বেশি। হোন্ডা বিক্রি করেছে ৭৩ হাজারের বেশি মোটরসাইকেল, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। ২০১৮ সালের মোটরসাইকেল নীতিমালায় ২০২৭ সালের মধ্যে দেশে বছরে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ২০২৫ সালেই ৮ লাখ মোটরসাইকেল উৎপাদনের কথা থাকলেও খাতটি এখনও সেই লক্ষ্য থেকে অনেক দূরে। এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের সিএফও বিজয় কুমার মণ্ডল বলেন, ‘২০২৩ সালের শুরুতে বাজার ভালো যাচ্ছিল। পরে ডলারের দাম ও মূল্যস্ফীতির কারণে বিক্রি কমে যায়।’ তবে তিনি আশাবাদী, ‘২০২৫–২৬ অর্থবছরে মোটরসাইকেল বাজারে ১৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হতে পারে।’

    ২০২১ ও ২০২২ সালে দেশে বছরে প্রায় ছয় লাখ মোটরসাইকেল বিক্রি হলেও পরবর্তীতে ডলার–সংকট ও দাম বাড়ায় বিক্রিতে ভাটা পড়ে। ২০২২ সালের শুরুতে ডলারের দাম ছিল ৮৬ টাকা, যা বর্তমানে ১২২ টাকার আশপাশে। এতে আমদানিনির্ভর যন্ত্রাংশের খরচ বেড়ে যায়। তবে গত ছয় মাস ধরে ডলারের বাজার কিছুটা স্থিতিশীল। সরবরাহও বেড়েছে।

    একইসঙ্গে মূল্যস্ফীতি কমে এসেছে। জুন মাসে তা ৯ শতাংশের নিচে নেমেছে, যেখানে একসময় ১২ শতাংশের ওপরে ছিল। কৃষিতেও বড় ধরনের ক্ষতি হয়নি। ধানের ভালো দাম পাওয়ায় গ্রামাঞ্চলে অর্থপ্রবাহ বেড়েছে। সব মিলিয়ে আবারও বাড়ছে মোটরসাইকেলের চাহিদা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.