Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শুল্ক ৫% ব্যবধান সামলাতে পারলেও ১৫% হলেই বিপর্যয়
    অর্থনীতি

    শুল্ক ৫% ব্যবধান সামলাতে পারলেও ১৫% হলেই বিপর্যয়

    মনিরুজ্জামানজুলাই 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শুল্ক ৫% ব্যবধান সামলাতে পারলেও ১৫% হলেই বিপর্যয়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হলে বিপদে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক  খাত। দেশের মোট রপ্তানির ৮৫ শতাংশের বেশি আসে এই খাত থেকে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের গড় শুল্কহার ১৫ শতাংশ। যদি এটি বেড়ে ৫০ শতাংশ হয়, তবে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতটি মূল্য প্রতিযোগিতায় মারাত্মক চাপে পড়বে।

    শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ছাড় নিয়ে সক্রিয় আলোচনা করছে। তারা যদি অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পায়, তাহলে বাংলাদেশের সঙ্গে ১৫ শতাংশের মতো শুল্কবৈষম্য তৈরি হতে পারে, যা পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং রপ্তানিকে অনিশ্চয়তায় ফেলবে।

    প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মূলত তুলাভিত্তিক পোশাক রপ্তানি করে। ভারত ও পাকিস্তান একই ধরনের পণ্য রপ্তানি করে বলে অতিরিক্ত শুল্ক তাদের তুলনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা কেড়ে নেবে। তানভীর জানান, প্রতিষ্ঠানটির বার্ষিক রপ্তানির এক-পঞ্চমাংশ—প্রায় ৫০ কোটি ডলার—যায় মার্কিন বাজারে। তার মতে, শুল্কের এমন পার্থক্য হলে এই বাজারে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।

    ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, অর্ডার রাতারাতি হারিয়ে যাবে না, তবে বায়াররা আরও কড়াকড়ি করবে। ইউরোপমুখী হওয়া ছাড়া বিকল্প থাকবে না, কিন্তু ইউরোপের বায়াররাও এই সুযোগে দাম কমাতে চাপ দেবে। এইচকেসি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম জানান, তাদের মার্কিন বাজারে ৯০ শতাংশ রপ্তানি হলেও এবার অর্ডার এসেছে মাত্র ২০ শতাংশ। কিছু ক্রেতা অর্ডার ভিয়েতনামে সরিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ বলেন, ইতোমধ্যে কিছু মার্কিন বায়ার অর্ডার কমিয়ে দিয়েছেন। ১৮ লাখ পিসের অর্ডার কমে এসেছে ১৩ লাখে। ইউরোপীয় বাজারে অর্ডার এলেও দাম কম—যা উৎপাদন খরচের নিচে।

    বাংলাদেশে পোশাক খাতের ওপর নির্ভর করে ব্যাংকিং, বীমা, পরিবহন ও শিপিংসহ বহু খাত। রপ্তানি আয় সামান্য কমলেও তার প্রভাব পড়বে চেইন রিঅ্যাকশনের মতো। এক বিলিয়ন ডলারের পতন মানেই বিপুল কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে। রাকিবুল আলম বলেন, “আরেকটা মৌসুম হয়তো চলবে, কিন্তু বিকল্প বাজার না পেলে ফ্যাক্টরি চালানো যাবে না। ব্যাংক ঋণ শোধ করাও কঠিন হয়ে পড়বে।” প্যাসিফিক জিন্সের তানভীর বলেন, দীর্ঘমেয়াদে ভারতসহ প্রতিযোগীরা যদি বড় আকারে বিনিয়োগ করে উৎপাদন সক্ষমতা বাড়ায়, তাহলে বাংলাদেশের মার্কেট শেয়ার হারানোর সম্ভাবনা প্রবল।

    এম এ জব্বার বলেন, “শুল্কের ব্যবধান ১৫ শতাংশ হলেও, অর্ডার হঠাৎ করে চলে যাবে না। বাংলাদেশের যে অবকাঠামো, তা গড়ে তুলতে সময় লেগেছে। প্রতিযোগীদের পক্ষে তা সঙ্গে সঙ্গে অনুকরণ করা সম্ভব নয়।” তানভীর বলেন, “বাংলাদেশে ৫,০০০–৬,০০০ কর্মীসমৃদ্ধ কারখানা সাধারণ ঘটনা, যা অধিকাংশ প্রতিযোগী দেশে নেই।” এস এম খালেদ বলেন, “শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত বা ভিয়েতনাম ধীরে ধীরে উৎপাদন বাড়ালেও তা এখনই হবে না।” তবে উচ্চমূল্য সংযোজনযুক্ত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে বলে মনে করছেন সবাই।

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণার পর ভারতের টেক্সটাইল খাতের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা যায়। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে ভারতের শেয়ার ৬ শতাংশ। যদি তারা আরও ৫ শতাংশ দখল করতে পারে, তাহলে ভারতের জিডিপি ০.১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ৭.৩৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা দেশটিকে তৃতীয় অবস্থানে রেখেছে। দ্বিতীয় ও প্রথম স্থানে আছে যথাক্রমে ভিয়েতনাম (১৪.৯৮ বিলিয়ন) ও চীন (১৬.৫১ বিলিয়ন)। ভারত ও ইন্দোনেশিয়া রপ্তানি করেছে ৪.৬৯ ও ৪.২৫ বিলিয়ন ডলারের পোশাক।

    পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে এখনই কঠিন ও সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, “শুল্কের পার্থক্য যেহেতু থাকবে, তা সরবরাহকারী, ক্রেতা বা ভোক্তা—কেউ না কেউ বহন করবে। তাই উৎপাদন খরচ কমানো দরকার। বিদ্যুৎ, গ্যাস ও বন্দর খরচ কমাতে হবে।” তিনি এবং এম এ জব্বার, দুজনই গবেষণা, বাজার বিশ্লেষণ ও কৌশলগত বিনিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.