Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দর ও আইসিডি চার্জ বাড়ায় ব্যবসায়ীদের উদ্বেগ
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দর ও আইসিডি চার্জ বাড়ায় ব্যবসায়ীদের উদ্বেগ

    মনিরুজ্জামানজুলাই 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বন্দর ও আইসিডি চার্জ বাড়ায় ব্যবসায়ীদের উদ্বেগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ বাড়ার মধ্যে চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপো  চার্জ বৃদ্ধির প্রস্তাব নতুন উদ্বেগ তৈরি করেছে। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ৭০ থেকে ১০০ শতাংশ ও আইসিডির চার্জ ২৯ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ২৪ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে গেজেট প্রকাশ হয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে আইসিডির নতুন চার্জ কার্যকর হবে।

    ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে অস্থিরতা প্রকাশ করেছেন। তাদের দাবি, এক বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে বন্দর ও আইসিডির চার্জ বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এটি পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়াবে।

    বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, “ডিপোগুলোর ব্যবসা সম্প্রসারিত হয়েছে। আগে ৩৮ ধরনের পণ্য হ্যান্ডলিং হতো, এখন তা বেড়ে ৬৫ হয়েছে। ব্যবসা বাড়ার সময় চার্জ বাড়ানো যৌক্তিক নয়। চার্জ বাড়লে আমদানিকারক ও রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হবেন, যা সরাসরি সাধারণ মানুষের ব্যয় বাড়াবে।”

    মেঘনা গ্রুপের উপমহাব্যবস্থাপক (হিসাব বিভাগ) তসলিম শাহরিয়ার মনে করেন, সরকার বিদেশি প্রতিষ্ঠানের পরামর্শে আগে ভাগে ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের ১৭ কোটি মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, “৩৯ বছর পর প্রথমবারের মতো চার্জ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের চার্জ আশপাশের দেশের তুলনায় এখনো অনেক কম। উদাহরণস্বরূপ, কলম্বোতে আনলোডিং চার্জ ১০০ ডলার, সিঙ্গাপুরে ৭৫ ডলার, আর চট্টগ্রামে মাত্র ৪৩.৪০ ডলার।” তিনি জানান, আগেও ব্যবসায়ীদের অনুরোধে চার্জ বাড়ানো পেছানো হয়েছিল। অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেন, “৩৯ বছর পর ট্যারিফ বৃদ্ধি অযৌক্তিক নয়। তবে এত বেশি একবারে বাড়ানো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

    চট্টগ্রাম বন্দর ও আইসিডির মালিকদের তথ্যমতে, দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর ও ১৯টি বেসরকারি আইসিডির মাধ্যমে হয়। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর খরচ মিটিয়ে প্রায় ২ হাজার ৯১২ কোটি টাকা আয় করেছে। বেসরকারি আইসিডির আয় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় শত কোটি টাকা ছাড়িয়েছে। নতুন প্রস্তাবে ২০ ফুট কনটেইনারের হ্যান্ডলিং চার্জ ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৩.১৫ ডলার এবং ৪০ ফুট কনটেইনারের ক্ষেত্রে ২২.৫০ ডলার থেকে ৩৪.৮৩ ডলার করার কথা বলা হয়েছে। জাহাজ পাইলটিং চার্জ ৩৫৭ ডলার থেকে ৭০০ ডলার করার প্রস্তাব রয়েছে। বন্দরের ৫৬টি সেবার মধ্যে ১৮ খাতে ৬০ শতাংশের বেশি, ১৭ খাতে ২০ থেকে ৫৯ শতাংশ এবং ১৯ খাতে ২০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাশুল কমানোর প্রস্তাব পেয়েছে মাত্র দুই খাত।

    ২০০৭-০৮ অর্থবছরে বন্দরের কর, বার্থিং ফি, ফর্কলিফট চার্জসহ পাঁচটি সেবার মাত্র সামান্য পরিবর্তন হয়। বাকি সব চার্জ ১৯৮৬ সাল থেকে অপরিবর্তিত ছিল। অন্যদিকে বেসরকারি আইসিডির নতুন চার্জ অন্তত ২৫ ধরনের সেবায় বাড়ানো হয়েছে। আগে বিনা মূল্যে যেসব সেবা পাওয়া যেত, সেগুলোর ওপরও এখন চার্জ বসানো হয়েছে। বেসরকারি আইসিডিগুলো প্রায় ১০০ শতাংশ রপ্তানি পণ্য ও ৬৫ ধরনের আমদানি পণ্য হ্যান্ডলিং করে।

    বিশ্লেষণে জানা যায়, ১৮ হাজার টন ধারণক্ষমতার একটি জাহাজের বন্দরে প্রবেশ ফি এখন ৪ হাজার ৩৬২ ডলার। এটি ৫৬ শতাংশ বাড়িয়ে ৬ হাজার ৮৩৪ ডলারে উন্নীত করার প্রস্তাব আছে। পাইলটেজ চার্জ প্রায় ৯৬ শতাংশ ও লোডিং-আনলোডিং চার্জ ৮০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

    ২০২২ সালে স্পেনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান আইডিএম কনসাল্টিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার এবং বাংলাদেশের লজিক ফোরাম লিমিটেডকে ট্যারিফ কাঠামো পর্যালোচনা ও নতুন প্রস্তাব তৈরির জন্য নিয়োগ দেওয়া হয়। তাদের সুপারিশ মেনে চার্জ নির্ধারণ করা হচ্ছে।

    ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, “বন্দর ১৯৮৬ সালের পর শুল্ক বাড়ায়নি বলে দাবি করা হয়, কিন্তু ডলারের বর্তমান মূল্য দিয়ে হিসাব করলে বোঝা যায় খরচ কত বেড়েছে।” আইসিডির নতুন চার্জ সম্পর্কে বিকডার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ফুট রপ্তানি কনটেইনারের হ্যান্ডলিং চার্জ ৬ হাজার ১৮৭ টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার ৯০০ টাকা, ৪০ ফুট কনটেইনারের চার্জ ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৩ হাজার ২০০ টাকা এবং ৪৫ ফুট হাই-কিউব কনটেইনারের চার্জ ৮ হাজার ২৫০ টাকা থেকে ১৪ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, “ইনফ্রাস্ট্রাকচার খরচ কয়েক গুণ বেড়ে গেছে। উচ্চ মুদ্রাস্ফীতি, টাকার অবমূল্যায়ন ও ব্যাংক সুদের বৃদ্ধির কারণে খরচ বেড়েছে। টিকে থাকতে আমাদের চার্জ বাড়ানো দরকার।”

    বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন তৈরি পোশাক শিল্পের সংকটময় অবস্থার কথা উল্লেখ করে রপ্তানিতে মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। ২১ জুলাই বিকডার সভাপতি বরাবর দেওয়া চিঠিতে জানানো হয়েছে, বিকডা ৮০ থেকে ১০০ শতাংশ মাশুল বৃদ্ধির প্রস্তাব করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.