Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পেমেন্ট জটিলতায় এলএনজি ২৭% কমলেও এলপিজি ১০.৫% বেড়েছে
    অর্থনীতি

    পেমেন্ট জটিলতায় এলএনজি ২৭% কমলেও এলপিজি ১০.৫% বেড়েছে

    মনিরুজ্জামানজুলাই 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪-২৫ অর্থবছরে দেশের জ্বালানি আমদানিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। এ সময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি বেড়েছে ১০.৫২ শতাংশ, আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি কমেছে ২৭.২৩ শতাংশ। জ্বালানি খাতের সংশ্লিষ্টরা জানায়, প্রায় ১.৮৬ লাখ টন এলএনজি আমদানি কমে যাওয়ার পেছনে প্রধান কারণ ছিল বৈরী আবহাওয়া ও আমদানির অর্থ পরিশোধে জটিলতা। এতে বাসাবাড়ি ও শিল্প খাতে এলপিজির ওপর নির্ভরতা বেড়েছে।

    দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি—সামিট গ্রুপ পরিচালিত টার্মিনালটি ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামতের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় এবং প্রায় চার মাস ধরে সরবরাহ বন্ধ থাকে। ফলে আমদানিতে বড় প্রভাব পড়ে। যদিও বর্তমানে সামিট ও যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির পরিচালিত এক্সিলেন্স—এই দুটি টার্মিনালই সচল রয়েছে, তবে দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে গ্যাসের সংকট দেখা দেয়।

    রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক (এলএনজি) মো. শাহ আলম বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালে সামিট টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এলএনজি সরবরাহ কয়েক মাস বন্ধ ছিল। পরে মেরামত হয়ে এলেও সংযোগ পেতে আরও সময় লেগেছে।’

    চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পেট্রোবাংলা আমদানি করেছে ৪.৯৬ লাখ টন এলএনজি, যা আগের বছর ছিল ৬.৮২ লাখ টন। এতে খরচ কমে ১ হাজার ২৫৮.৮৭ কোটি টাকা—দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৬.৬১ কোটি টাকায়। আগের বছর এই খরচ ছিল ৪ হাজার ৭০৫.৪৮ কোটি টাকা। রাজস্ব আয়ও কমেছে ১৮৮.৮৩ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এলএনজি আমদানিতে রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫১৬.৯৯ কোটি টাকা, যা আগের বছর ছিল ৭০৫.৮২ কোটি টাকা। বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে অবস্থিত দুটি ভাসমান টার্মিনালের সম্মিলিত রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ১১০০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলা মূলত কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে, যেখানে প্রতি চালানে আসে প্রায় ১ লাখ ৪৫ হাজার ঘনমিটার গ্যাস।

    জ্বালানি কর্মকর্তারা জানান, এলএনজি আমদানি কমে যাওয়ার অন্যতম কারণ বৈদেশিক মুদ্রার সংকট। গত বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া বিল ছিল ৬৩৩ মিলিয়ন ডলার। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, ছাত্র আন্দোলন এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার সভা না হওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি কেনার অনুমোদনও আটকে ছিল।

    এই সময় দুইটি এলএনজি কার্গো খালাসের অনুমোদন না পেয়ে সরবরাহকারী দেশ থেকে ফেরত নেওয়ার উদ্যোগ নেয়। পরে সরকারের হস্তক্ষেপে খালাস করা হয়। তবে এখন বিল পরিশোধ-সংক্রান্ত জটিলতা অনেকটাই কেটে গেছে বলে জানান আরপিজিসিএলের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘ফের এলএনজি সরবরাহ শুরু হয়েছে।’

    সরবরাহ সংকটের কারণে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় এলপিজি এখন গুরুত্বপূর্ণ বিকল্প জ্বালানি হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে এলপিজি আমদানি হয়েছে ১৩.৫৩ লাখ টন, যা আগের বছর ছিল ১২.১০ লাখ টন। পাঁচ বছর আগেও যা ছিল ৯.৭৮ লাখ টন। প্রতি বছরই প্রায় ১০ শতাংশ হারে আমদানি বাড়ছে। এলপিজি আমদানি পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। আমদানিকারকদের মধ্যে রয়েছে ওমেরা, বসুন্ধরা, বেক্সিমকো, ডেল্টা, ইউনিটেক্স, প্রিমিয়ার, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি, মেঘনা ফ্রেশ ও যমুনা স্পেসটেক। এসব প্রতিষ্ঠান সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে এলপিজি সংগ্রহ করে।

    এ অর্থবছরে এলপিজি আমদানিতে ব্যয় হয়েছে ১১ হাজার ৬৬৮.৮৯ কোটি টাকা। আগের অর্থবছরে এই ব্যয় ছিল ৯ হাজার ১২০.৮৭ কোটি টাকা। আরও পেছনে গেলে দেখা যায়, ২০২২-২৩ সালে এই ব্যয় ছিল ৮ হাজার ৭৩২.৯৬ কোটি, ২০২১-২২ সালে ৭ হাজার ৭৬০.৯৩ কোটি এবং ২০২০-২১ অর্থবছরে ছিল ৪ হাজার ৬৩৯.৮২ কোটি টাকা।

    ডেল্টা এলপিজির ব্যবস্থাপনা পরিচালক ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক বলেন, ‘এলপিজি এখন সম্ভাবনাময় খাত। প্রতিবছর ১২ থেকে ১৫ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গ্যাস সংকট ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের চাহিদায় এর চাহিদা বাড়ছে।’ তার ভাষায়, ‘লাকড়ির পরিবর্তে বাসাবাড়িতে এখন এলপিজি ব্যবহার হচ্ছে। ছোট কলকারখানাতেও এর ব্যবহার বেড়েছে।’

    শিল্পসংশ্লিষ্টদের প্রাক্কলন অনুযায়ী, আমদানিকৃত এলপিজির প্রায় ৫০ শতাংশ ব্যবহৃত হয় বাসাবাড়িতে রান্নার কাজে। বাকি অংশ ব্যবহৃত হয় যানবাহন, শিল্প বয়লার ও অটোগ্যাস স্টেশনগুলোতে। এলপিজি আমদানিতে কোনো শুল্ক নেই, তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম আয়কর (এআইটি) দিতে হয়। এ খাতটি বছরে প্রায় ১২ শতাংশ হারে বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.