Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতি চাঙা হলেও বিনিয়োগ ও রাজস্বের দুর্বলতা রয়ে গেছে
    অর্থনীতি

    অর্থনীতি চাঙা হলেও বিনিয়োগ ও রাজস্বের দুর্বলতা রয়ে গেছে

    মনিরুজ্জামানজুলাই 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কিছু লক্ষণ দেখা যাচ্ছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ প্রকাশিত ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক জুলাই ২০২৫’ প্রতিবেদনে এমন ইতিবাচক ইঙ্গিত মিলেছে। এতে বলা হয়, জুলাইয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছু অগ্রগতি হয়েছে, যা সামষ্টিক অর্থনীতির জন্য আশা জাগানিয়া। তবে সঙ্গে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, যা ভবিষ্যতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে।

    প্রতিবেদনে উঠে এসেছে, অর্থনীতি কিছুটা গতি পেলেও রাজনৈতিক অনিশ্চয়তা, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, শিল্প উৎপাদনের দুর্বলতা ও বৈশ্বিক অর্থনীতির চাপ এখনো বিদ্যমান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বৈশ্বিক প্রবৃদ্ধি পূর্বাভাসে কাটছাঁট এবং চাহিদা হ্রাস বাংলাদেশের রফতানিনির্ভর অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে।

    বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ থেকে ৪ দশমিক ১ শতাংশের মধ্যে থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে, প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ। তবে ২০২৬ অর্থবছরে এ হার ৫ দশমিক ১ থেকে ৫ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে। জিইডি মনে করে, এ লক্ষ্যে পৌঁছাতে হলে এখনই দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারে জোর দিতে হবে।

    মুদ্রাস্ফীতি পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল থাকায় সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। তবে চালের দাম বাড়ছেই। এর পেছনে রয়েছে উচ্চ উৎপাদন ব্যয়, ফসল-পরবর্তী অপচয়, পরিবহন খরচ এবং কৃত্রিম সংকট তৈরিতে ব্যবসায়ীদের ভূমিকা। অবশ্য রফতানি ও রেমিট্যান্স খাতে কিছুটা উন্নতির আভাস মিলছে। তৈরি পোশাক খাত পুনরুদ্ধারের পথে আছে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং টাকার মান ডলারের বিপরীতে সামান্য বেড়েছে। এসব উপাদান বহির্বাণিজ্যে ভারসাম্য আনতে সহায়ক ভূমিকা রাখছে।

    রাজস্ব খাতে চ্যালেঞ্জ এখনো কাটেনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কর প্রশাসনে কাঠামোগত সংস্কার কার্যক্রমের কারণে জুনে রাজস্ব সংগ্রহ বিঘ্নিত হয়েছে। প্রস্তাবিত পুনর্গঠন প্রক্রিয়ায় কিছু দপ্তরের কার্যক্রম বন্ধ থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় হয়নি। ব্যাংক খাতেও দুর্বলতা প্রকট। বেসরকারি খাতে ঋণপ্রবাহ টানা ছয় মাস ধরে ৮ শতাংশের নিচে। এতে বিনিয়োগ ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পেছনে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতি এবং আমদানি নিয়ন্ত্রণ। পাশাপাশি আমানত সংগ্রহেও ব্যাংকগুলো কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারছে না।

    তবে কিছু ইতিবাচক ইঙ্গিতও মিলেছে। মূলধনি যন্ত্রপাতি আমদানি মোটামুটি স্থিতিশীল রয়েছে। যা মাঝারি মেয়াদে বিনিয়োগ বৃদ্ধির পূর্বাভাস দেয়। যদিও তাৎক্ষণিক প্রবৃদ্ধিতে বড় পরিবর্তন আনবে না, তবে ভবিষ্যতে সহায়ক হতে পারে। পরিকল্পনা কমিশন মনে করে, এখনই সময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার। উৎপাদনশীলতা বাড়াতে, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে জোর দিতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে স্থিতিশীল নীতিমালা তৈরি করা জরুরি।

    সব মিলিয়ে জুলাইয়ে অর্থনীতিতে কিছুটা পুনরুদ্ধারের চিত্র ফুটে উঠেছে। তবে এ ধারা টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত, কাঠামোগত সংস্কার জোরদার এবং অর্থনৈতিক খাতে আস্থা ফিরিয়ে আনার কাজ অব্যাহত রাখতে হবে—এমনটাই মত পরিকল্পনা কমিশনের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.