Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » একনেকে অনুমোদিত ৮ হাজার কোটি টাকার ১২টি প্রকল্প
    অর্থনীতি

    একনেকে অনুমোদিত ৮ হাজার কোটি টাকার ১২টি প্রকল্প

    মনিরুজ্জামানUpdated:জুলাই 28, 2025জুলাই 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    একনেকে অনুমোদিত ৮ হাজার কোটি টাকার ১২টি প্রকল্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।

    অনুমোদিত প্রকল্পের মধ্যে ছয়টি নতুন, চারটি সংশোধিত এবং মেয়াদ বৃদ্ধির দুইটি প্রকল্প রয়েছে। ব্যয় বৃদ্ধি করা হয়নি। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

    অনুমোদিত প্রকল্পগুলো হলো:

    • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত, চতুর্থ বার বৃদ্ধি)।
    • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রকল্প: (১) দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, যার মধ্যে ১২টি নতুন ও ৮টি পুনঃনির্মাণ, (২) বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স সুবিধা গড়ে তোলা (২য় সংশোধিত)।
    • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প: (১) গ্রামীণ স্যানিটেশন প্রকল্প, (২) বহদ্দারহাট বাড়াইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (৩য় সংশোধিত)।
    • রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ প্রকল্প।
    • প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ’ (১ম সংশোধিত) প্রকল্প।
    • শিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’ প্রকল্প।
    • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়)’ প্রকল্প।
    • সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণ’ (১ম সংশোধিত, চতুর্থ বার বৃদ্ধি)।
    • কৃষি মন্ত্রণালয়ের ‘কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ’ প্রকল্প।
    • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি’ (১ম সংশোধিত) প্রকল্প।

    এছাড়াও পরিকল্পনা উপদেষ্টা সভায় ইতোমধ্যে অনুমোদিত ১৮টি প্রকল্পের তথ্য একনেক সদস্যদের জানানো হয়। সেসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রাম সড়ক পুনর্বাসন, ইলিশ সম্পদ উন্নয়ন, পেস্টিসাইড ঝুঁকি কমানো, হাতি সংরক্ষণ, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, গাজীপুর সাফারি পার্ক ব্যবস্থাপনা, যান্ত্রিক ধান চাষাবাদের গবেষণা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, রাজশাহী নগর উন্নয়ন, আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রাগার নির্মাণ, নৌবাহিনী ডকইয়ার্ড উন্নয়ন, ফেনী পৌরসভা অবকাঠামো, জামালপুর জেলা কারাগার পুনঃনির্মাণ, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪ এর অডিও-ভিডিও দলিল সংগ্রহ।

    প্রকল্পের দুটি নাম পরিবর্তনের মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল’ থেকে ‘নভোথিয়েটার, বরিশাল’ এবং ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’ থেকে ‘কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় সেচ উন্নয়ন প্রকল্প’ নামে পরিবর্তন করা হয়েছে। একনেকের এ উদ্যোগ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবাসমূহ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.