Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন শুল্কের ধাক্কা সামলালেও ইউরোপের চ্যালেঞ্জ অপেক্ষায়
    অর্থনীতি

    মার্কিন শুল্কের ধাক্কা সামলালেও ইউরোপের চ্যালেঞ্জ অপেক্ষায়

    মনিরুজ্জামানজুলাই 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন শুল্কের ধাক্কা সামলালেও ইউরোপের চ্যালেঞ্জ অপেক্ষায়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য এ সিদ্ধান্ত বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকার, ব্যবসায়ী মহল ও অর্থনীতিবিদদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

    যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক পোশাক রপ্তানি বাজার। ২০২৪-২৫ অর্থবছরে মোট পোশাক রপ্তানির ১৯.১৮ শতাংশ গিয়েছে যুক্তরাষ্ট্রে। এমন একটি গুরুত্বপূর্ণ বাজারে অতিরিক্ত শুল্ক আরোপ প্রতিযোগিতায় আমাদের পিছিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য চাহিদা কমে যেতে পারে।

    এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এখনই সক্রিয় উদ্যোগ না নিলে পরিণাম হবে ভয়াবহ। শুধু যুক্তরাষ্ট্র নয়, সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে—এলডিসি বা স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ। ২০২৯ সাল থেকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এভরিথিং বাট আর্মস (ইবিএ) সুবিধা হারাবে। বর্তমানে এই স্কিমের আওতায় বাংলাদেশ অস্ত্র ব্যতীত সব পণ্য শুল্ক ও কোটামুক্তভাবে ইউরোপে রপ্তানি করে থাকে।

    ইবিএ সুবিধা হারালে ইউরোপে গড় ১২ শতাংশ শুল্ক দিতে হবে। এতে বাংলাদেশের পোশাক রপ্তানি চরম প্রতিযোগিতার মুখে পড়বে। বর্তমানে বাংলাদেশের পোশাক রপ্তানির ৬২ শতাংশই হয় ইইউ ও যুক্তরাজ্যে—এই তথ্য বিবেচনায় নিলে ভবিষ্যৎ ঝুঁকির গভীরতা স্পষ্ট হয়। বিকল্প হিসেবে উঠে আসছে ‘জিএসপি প্লাস’ সুবিধা। তবে তা পাওয়াটা সহজ নয়। এই স্কিমে অন্তর্ভুক্ত হতে হলে বাংলাদেশকে ২৭টি আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নের শর্ত মানতে হবে। পাশাপাশি, ‘সেইফগার্ড’ শর্ত অনুযায়ী, ইউরোপে কোনো দেশের রপ্তানি যদি কোনো খাতে ৩৭ শতাংশ ছাড়িয়ে যায়, তাহলে সেই খাত জিএসপি প্লাসের জন্য বিবেচিত হবে না। বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে এ হার ইতিমধ্যেই ৫৫ শতাংশ ছাড়িয়েছে।

    তবে ইতিবাচক দিক হলো, ইইউ বর্তমানে জিএসপি প্লাস নীতিমালা পর্যালোচনার প্রক্রিয়ায় আছে। এ সময়ে কৌশলগত প্রচেষ্টা চালালে বাংলাদেশ ৩৭ শতাংশ শর্ত শিথিলের দাবি তুলতে পারে। ইউরোপে বাংলাদেশ একটি নৈতিক ও টেকসই উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত, যা কূটনৈতিকভাবে আমাদের জন্য শক্তির জায়গা হতে পারে। বর্তমানে ‘ইবিএ’ সুবিধার আওতায় বাংলাদেশ ‘সিঙ্গেল ট্রান্সফরমেশন’ সুবিধা পায়—বিদেশ থেকে কাপড় এনে দেশে সেলাই করলেই রপ্তানি করা যায়। কিন্তু ‘জিএসপি প্লাস’ পেতে হলে ‘ডাবল ট্রান্সফরমেশন’ বাধ্যতামূলক। অর্থাৎ, সুতা থেকে কাপড় ও কাপড় থেকে পোশাক—উভয় ধাপে স্থানীয় উৎপাদন থাকতে হবে। নিট পোশাক খাতে এটি সহজ হলেও ওভেন পোশাক খাতে চ্যালেঞ্জ রয়েছে, কারণ অধিকাংশ ওভেন কাপড়ই আমদানি করতে হয়।

    এই বাস্তবতায় এখন প্রয়োজন সুপরিকল্পিত ও সময়োপযোগী উদ্যোগ। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি ইউরোপের বাংলাদেশ মিশনগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। ইইউ পার্লামেন্ট, কমিশন ও থিংকট্যাঙ্কের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে হবে। শ্রম ও মানবাধিকার বিষয়ে বাস্তব উন্নয়ন এবং প্রমাণভিত্তিক প্রতিবেদন ইউরোপীয় মূল্যায়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

    একই সঙ্গে দেশের অভ্যন্তরে টেক্সটাইল খাতে কাঠামোগত উন্নয়ন ও নীতিগত সহায়তা নিশ্চিত করতে হবে। কারণ বৈশ্বিক শুল্কনীতি, ভূরাজনৈতিক প্রভাব ও বাজার অনিশ্চয়তা আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও, কৌশল নির্ধারণ ও প্রস্তুতি নেওয়া আমাদের হাতেই। এই মুহূর্তে কার্যকর উদ্যোগ না নিলে রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হতে পারে। তার মানে শুধু রাজস্ব কমবে না, লাখ লাখ শ্রমিকের জীবিকাও হুমকির মুখে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.