Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর

    মনিরুজ্জামানজুলাই 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক কার্যকর করার সময়সীমা দিয়েছেন, তা পরিবর্তন হবে না। আগামী ১ আগস্ট থেকে নির্ধারিত শুল্ক কার্যকর হবে। যদিও সময় খুব কম, বাংলাদেশ এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তিতে পৌঁছায়নি। তবে শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার সুযোগ থাকবে।

    গত রোববার ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে লুটনিক বলেন, “১ আগস্টের সময়সীমা চূড়ান্ত। কোনো বাড়তি সময় বা গ্রেস পিরিয়ড নেই। ওই দিন থেকে শুল্ক কার্যকর হবে এবং কাস্টমস অর্থ সংগ্রহ শুরু করবে। এরপর আমরা এগিয়ে যাব।” তিনি আরও জানান, শুল্ক শুরু হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে।

    এদিকে, নির্ধারিত সময়ের আগেই পাঁচটি দেশ—যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান—যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্প্রতি চুক্তির ঘোষণা করেছেন। এই দেশগুলোর শুল্ক হার, ২০২৩ সালের এপ্রিল মাসে ঘোষিত ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি হলেও, যাদের সঙ্গে চুক্তি হয়নি তাদের ওপর আরোপের হুমকির তুলনায় অনেক কম।

    বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো, সম্ভাব্য চুক্তি করা এবং পাল্টা শুল্ক কমানোর জন্য কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গম, তুলা ও সয়াবিন আমদানিতে আগাম চুক্তি হয়েছে। তবে এই পদক্ষেপ ট্রাম্পের মন গলাবে কিনা তা অনিশ্চিত।

    এছাড়া, মার্কিন বায়ুপ্রযুক্তি প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। শুল্ক নিয়ে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর প্রতিনিধিদের সঙ্গে তিন দিনের আলোচনায় বসবে। দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আলোচনার প্রধান বিষয় হবে উচ্চ শুল্কহার, বাজারে প্রবেশাধিকার এবং আমদানি-রপ্তানির ভারসাম্য।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু বড় প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে বোয়িং থেকে ২৫টি বিমান কেনার অর্ডার, বছরে ৭ লাখ টন গম আমদানির চুক্তি, তুলা ও সয়াবিন আমদানি তিন গুণ বৃদ্ধি এবং ভোজ্যতেল আমদানি ৩০ কোটি ডলারের থেকে ১০০ কোটি ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি।

    বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, “আমরা বাজারের বাস্তবতা বুঝে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থে আলোচনা করছি। এখন আমাদের কিছু প্রতিশ্রুতি দেওয়ার পালা, যাতে পাল্টা শুল্কের চাপ কমানো যায়। আগে ১৪টি বোয়িং কেনার অর্ডার ছিল, এখন সেটা ২৫টিতে বাড়ানো হয়েছে। গম, তুলা ও সয়াবিন আমদানিতে আগাম চুক্তিও হয়েছে। এটা শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, সরবরাহ চেইন নিরাপদ রাখতে এবং বিকল্প বাজার গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ। আশা করছি, এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও সহজ হবে।”

    সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিশ্রুতিগুলো একতরফা নির্ভরতার নির্দেশ নয়। ভবিষ্যতে অন্যান্য উৎস থেকেও আমদানির সুযোগ থাকবে। এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু মার্কিন শুল্কহার কমানোর বিষয়। মাহবুবুর রহমান আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের প্রতিটি অনুচ্ছেদের জবাব দিয়েছি। এখন সময় এসেছে সরাসরি আলোচনার। চীনের বাজার থেকে কিছু উৎপাদন বাংলাদেশে আসার সম্ভাবনাও তৈরি হচ্ছে, যা আমরা কাজে লাগাতে চাই।”

    অন্যদিকে, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “মার্কিন বাজারে বাংলাদেশ যে অবস্থানে আছে, সেটা ধরে রাখতে ভারত ও ভিয়েতনামের মতো শুল্কছাড় দরকার। তা না হলে বাজার হারানোর ঝুঁকি থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.