Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খেলাপি ঋণ এক বছরে বেড়েছে ৩ লাখ কোটি টাকারও বেশি
    অর্থনীতি

    খেলাপি ঋণ এক বছরে বেড়েছে ৩ লাখ কোটি টাকারও বেশি

    মনিরুজ্জামানUpdated:জুলাই 29, 2025জুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খেলাপি ঋণ এক বছরে বেড়েছে ৩ লাখ কোটি টাকারও বেশি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক আওয়ামী লীগ সরকারের সময় বিতরণ করা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ এখন ক্রমশ খেলাপিতে পরিণত হচ্ছে। বিশেষ করে দলটির ঘনিষ্ঠ পরিচয়ে ঋণ পাওয়া অনেক ব্যবসায়ীর ঋণ এখন আর আদায়যোগ্য নয়। একইসঙ্গে অর্থনীতির স্থবিরতা ও নতুন ঋণশ্রেণিকরণ নীতিমালাও খেলাপি ঋণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ভালো-মন্দ সব ধরনের ব্যাংকেই খেলাপি ঋণ বাড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৫ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। যা বিতরণ করা মোট ঋণের ২৭ দশমিক ০৯ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোর দেওয়া ঋণের প্রায় এক-চতুর্থাংশই আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা। সেসময় খেলাপির হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি। আর গত বছরের  জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৭ কোটি টাকা, যা অভাবনীয়।

    বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময় যেসব নামে-বেনামে ঋণ দেওয়া হয়েছিল, সেগুলোর অনেকটাই এখন অনাদায়ী হয়ে পড়েছে। সেই সঙ্গে নতুন আন্তর্জাতিক মানদণ্ডে ঋণ শ্রেণিকরণের নিয়ম কড়াকড়ি করায় খেলাপি ঋণ হঠাৎ বেড়ে গেছে। বিশেষ করে নবায়নকৃত অনেক ঋণ এখন আর ফেরত আসছে না। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক সেগুলোকে খেলাপি হিসেবে চিহ্নিত করেছে।

    ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এরপর তা ধারাবাহিকভাবে বেড়েছে। অর্থনীতিবিদদের ভাষ্য, ওই সময় রাজনৈতিক প্রভাবশালীদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ম না মেনে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন। এর বড় অংশই দেশে বিনিয়োগ না হয়ে বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

    সরকার পরিবর্তনের পর ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচিত হতে শুরু করেছে। অতীতে কাগজে-কলমে খেলাপি ঋণ কম দেখানোর জন্য নানা নীতি প্রণয়ন করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেসব নীতির পরিবর্তন আনায় বাস্তব পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠছে।

    এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামি ধারার বেসরকারি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো—ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকে গড় খেলাপি ঋণের হার ৭০ শতাংশের কাছাকাছি।

    সূত্র জানায়, বহুল আলোচিত চট্টগ্রাভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর প্রকৃত ঋণ চিত্র এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ইসলামী ব্যাংকসহ এসব ব্যাংকে খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে। একইভাবে এক্সিম ব্যাংক, অগ্রণী ও জনতা ব্যাংক, আইএফআইসি, ইউসিবি, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকেও খেলাপি ঋণ বাড়ছে।

    এ ছাড়া প্রায় ১ হাজার ২০০টি ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ বিবেচনায় ঋণ নবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছে। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠান ইতোমধ্যে সুবিধা পেয়েছে। ব্যাংকগুলো বলছে, তারা পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট কিছু নীতি-সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.