Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দশ বছরেও সম্পন্ন হয়নি শত উপজেলার টিএসসি নির্মাণ
    অর্থনীতি

    দশ বছরেও সম্পন্ন হয়নি শত উপজেলার টিএসসি নির্মাণ

    মনিরুজ্জামানজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দশ বছরেও সম্পন্ন হয়নি শত উপজেলার টিএসসি নির্মাণ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে ২০১৪ সালে দেশের ১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নেয় সরকার। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রকল্পটি ২০১৬ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। আড়াই বছরের এ প্রকল্প এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ৩০ শতাংশ কাজ বাকি। এরই মধ্যে চার দফা সময় বাড়িয়ে মেয়াদ দাঁড়িয়েছে সাড়ে ৯ বছরে। এত দীর্ঘ সময়েও প্রকল্প শেষ না হওয়ায় খরচ বেড়েছে প্রায় ১ হাজার ৬০১ কোটি টাকা।

    সম্প্রতি আরও দেড় বছর সময় ও অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। শুধু এই প্রকল্প নয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন অধিকাংশ প্রকল্পই সময়মতো শেষ হয় না। প্রতি বছরই বাড়ছে প্রকল্পের মেয়াদ। শুধু সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরেই ২৯৫টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব এসেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে। গত পাঁচ বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৯০০-তে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ২৯৫টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব এসেছে। এর মধ্যে ২৮৪টি প্রকল্প পরিদর্শন করে ২৬৩টির বিষয়ে মতামত দিয়েছে আইএমইডি। বাকি ৩০টির প্রতিবেদন এখনো তৈরি হয়নি। এর মধ্যে ১১টি এখনো পরিদর্শন হয়নি, আর ২১টির প্রতিবেদন প্রস্তুতির অপেক্ষায়।

    আইএমইডি জানায়, অনেক সময় প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতি ও পরিচালকদের অভিজ্ঞতার অভাবে সময়মতো কাজ শেষ হয় না। বেশিরভাগ প্রকল্প পরিচালকের বাস্তবায়ন অভিজ্ঞতা সীমিত। জমি অধিগ্রহণ জটিলতা ও বাজেট বরাদ্দে অনিয়ম থাকায়ও প্রকল্পে দেরি হয়।

    • ২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে বেশি ৪২৯টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে ৩৫৪টির সময় বাড়ানোর সুপারিশ আসে আইএমইডি থেকে। এ সময় ৬০টি প্রকল্পের সময় ও ব্যয় দুটোই বাড়ানো হয় একনেক সভায়। এমনকি ১৫টি প্রকল্প তিন দফা সময় বাড়িয়েও শেষ না হওয়ায় আবারও একনেকে তোলা হয়।
    • ২০২১-২২ অর্থবছরে ৩৮০টি প্রকল্পের মেয়াদ বেড়েছে। এর মধ্যে ৩২১টি সময় বাড়ানোর সুপারিশ করেছে আইএমইডি এবং ৫৯টির সময় ও ব্যয় বাড়ানো হয় একনেকে। তার আগের বছর ২০২০-২১ অর্থবছরে ৪০০ প্রকল্পের মেয়াদ বাড়ে, যার মধ্যে ৩৩৭টির মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়।

    আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ ভূমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডির অভাব। ফলে প্রকল্পের সময়মতো সমাপ্তি হয় না, খরচও বেড়ে যায়।

    অর্থনীতিবিদ ড. এম কে মুজেরী বলেন, বারবার মেয়াদ বাড়ানোর ফলে খরচ যেমন বাড়ছে, তেমনি প্রকল্পের প্রত্যাশিত রিটার্নও পাওয়া যাচ্ছে না। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে সামষ্টিক অর্থনীতিতে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা বাড়াতে হবে বলে মনে করেন তিনি।

    পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মামুন-আল-রশীদ বলেন, প্রকল্প পরিচালক ও বাস্তবায়নকারী সংস্থার অদক্ষতা প্রকল্পে দেরির অন্যতম কারণ। সময়মতো সমস্যা চিহ্নিত না করা হলে এ পরিস্থিতি চলতেই থাকবে।

    ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ৬৭.৮৫ শতাংশ। সরকারের হিসাবে এটিই ইতিহাসে সর্বনিম্ন। অর্থাৎ, বছরজুড়ে এডিপির এক-তৃতীয়াংশ প্রকল্প বাস্তবায়নই হয়নি। এভাবে পুরোনো প্রকল্পগুলো অর্থবছরের পর অর্থবছর টেনে নেওয়ায় নতুন এডিপি বাস্তবায়নেও চাপ বাড়ছে।

    ২০২৫-২৬ অর্থবছরের নতুন এডিপিতে মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ২৪৬টি। এর মধ্যে ৪০০-এর বেশি প্রকল্প আগের মেয়াদ পার করে এসেছে। এমনকি এক যুগ ধরে চলমান ১৪টি প্রকল্প রয়েছে এই তালিকায়। দশ বছরের বেশি সময়েও শেষ হয়নি আরও ৩৬টি প্রকল্প।

    বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্রের (বিআইডিএস) এক প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৯৫ শতাংশ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয় না। জমি অধিগ্রহণ জটিলতায় ব্যয় বেড়ে যায় ২৭ শতাংশ প্রকল্পে। কাজের পরিধি পরিবর্তনের কারণে মেয়াদ বাড়ে ৪৯ শতাংশ প্রকল্পে। আর নির্ধারিত সময়ে শেষ না করায় গড়ে ২৬ শতাংশ ব্যয় বাড়ে প্রকল্প বাস্তবায়নে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.