Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীন-যুক্তরাষ্ট্র বৈঠকে ৯০ দিনের শুল্ক বিরতি
    অর্থনীতি

    চীন-যুক্তরাষ্ট্র বৈঠকে ৯০ দিনের শুল্ক বিরতি

    মনিরুজ্জামানজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীন-যুক্তরাষ্ট্র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ মেটাতে নতুন করে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে। গত সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এই আলোচনা হয়, যার লক্ষ্য ছিল বিদ্যমান শুল্ক বিরতিকে আরও ৯০ দিন বাড়ানো।

    যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল দুপুরে স্টকহোমের কেন্দ্রস্থলে সুইডিশ প্রধানমন্ত্রী কার্যালয় ‘রোজেনবাদ’-এ পৌঁছায়। চীনের ভাইস-প্রিমিয়ার হে লিফেংও সেখানে উপস্থিত ছিলেন। চীনের জন্য ১২ আগস্ট একটি গুরুত্বপূর্ণ সময়সীমা। ওই সময়ের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি টেকসই শুল্ক চুক্তিতে পৌঁছাতে হবে। এর আগে মে ও জুন মাসে দুই দেশ কয়েকটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল, যার ফলে পাল্টাপাল্টি শুল্ক আরোপ এবং বিরল খনিজ সরবরাহ বন্ধের মতো উত্তেজনাকর পরিস্থিতির সাময়িক বিরতি ঘটে।

    বৈঠক শেষে সন্ধ্যা ৮টার দিকে  দুই পক্ষের আলোচকরা রোজেনবাদ ত্যাগ করেন, তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। আলোচনার পরবর্তী পর্ব শুরু হওয়ার কথা রয়েছে আজ মঙ্গলবার। একইদিন স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি চাই চীন তাদের বাজার খুলে দিক।”

    চুক্তি না হলে আবারও শতকরা তিন অঙ্কের শুল্ক কার্যকর হতে পারে, যা বৈশ্বিক সরবরাহ চেইনে নতুন করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “আজ বড় ধরনের কোনো অগ্রগতি হবে বলে আশা করি না। তবে চুক্তির বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ খনিজের প্রবাহ অব্যাহত আছে কিনা, তা পর্যবেক্ষণ করাই মূল লক্ষ্য।” এই আলোচনার ঠিক আগেই যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক বড় চুক্তি করে, যার আওতায় ইউরোপ থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।

    বিশ্লেষকদের মতে, মে মাসে শুরু হওয়া শুল্ক বিরতিকে আরও ৯০ দিন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এতে করে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পথ সুগম হতে পারে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে চীনের ওপর প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিত রেখেছে, যাতে করে আলোচনায় অগ্রগতি হয় এবং শি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে ওয়াশিংটনে উভয় দলের মার্কিন সিনেটররা এই সপ্তাহে চীনের বিরুদ্ধে সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী এবং তাইওয়ান ইস্যুতে বেশ কয়েকটি বিল উত্থাপন করতে যাচ্ছেন। এতে করে আলোচনার পরিবেশ জটিল হয়ে উঠতে পারে।

    এর মধ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আগস্টে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন বলে সূত্র জানিয়েছে। এই সফরের ঘোষণা দিলে বেইজিং ক্ষুব্ধ হতে পারত এবং চলমান আলোচনা বাধাগ্রস্ত হতে পারত। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে, যদিও তাইওয়ান তা অস্বীকার করে এবং ওয়াশিংটনের যে কোনো সহানুভূতি প্রকাশকে চীন বিরোধিতা করে। মে ও জুনে জেনেভা ও লন্ডনে অনুষ্ঠিত আগের আলোচনায় মূলত পাল্টাপাল্টি শুল্ক কমানো এবং চীনের বিরল খনিজ ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্যের প্রবাহ পুনরায় চালুর বিষয়টি ছিল মুখ্য।

    তবে এখনও পর্যন্ত আলোচনা বৃহত্তর অর্থনৈতিক ইস্যুতে গড়ায়নি। যুক্তরাষ্ট্র চীনের রপ্তানিনির্ভর রাষ্ট্রীয় অর্থনীতি নিয়ে উদ্বেগ জানালেও, চীন অভিযোগ করছে যে, ওয়াশিংটন নিরাপত্তার অজুহাতে প্রযুক্তিপণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে তাদের প্রবৃদ্ধি ব্যাহত করছে। ওয়াশিংটনের ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’-এর চীন-বিষয়ক অর্থনীতি বিশেষজ্ঞ স্কট কেনেডি বলেন, “জেনেভা ও লন্ডনের আলোচনা মূলত সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ ছিল, যাতে ভবিষ্যতে মূল ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা করা যায়।”

    মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট ইতোমধ্যেই বলেছেন, তিনি শুল্ক বিরতির সময়সীমা বাড়াতে চান এবং চীনের অর্থনীতিকে রপ্তানিনির্ভরতা থেকে ঘরোয়া ভোক্তা নির্ভরতার দিকে নিয়ে যেতে উৎসাহিত করছেন—যা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য।

    বিশ্লেষকরা মনে করেন, অন্যান্য এশীয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা অনেক বেশি জটিল। কারণ, চীনের হাতে বিরল খনিজ এবং চুম্বকজাত দ্রব্যের উপর নিয়ন্ত্রণ রয়েছে, যা সামরিক যন্ত্রপাতি থেকে শুরু করে গাড়ির উইন্ডশিল্ড মোটর পর্যন্ত বহু শিল্পে অপরিহার্য উপাদান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.