Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিঙ্গাপুর ও কোরিয়া থেকে ৯৮৯ কোটি টাকার এলএনজি আনছে সরকার
    অর্থনীতি

    সিঙ্গাপুর ও কোরিয়া থেকে ৯৮৯ কোটি টাকার এলএনজি আনছে সরকার

    মনিরুজ্জামানজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এলএনজি
    ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে | প্রতীকী ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি কার্গো সিঙ্গাপুর থেকে এবং অন্যটি দক্ষিণ কোরিয়া থেকে আনা হবে। এই আমদানির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা।

    আজ মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই অনুমোদন দেয়া হয়।

    জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসারে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ২০২৫ সালের ৩০-৩১ আগস্ট আসন্ন ৩৭তম কার্গো এলএনজি আমদানি করার জন্য অনুমোদন চেয়েছিল। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

    পেট্রোবাংলা মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে দরপ্রস্তাব আহ্বান করে। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়, যা কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য হয়। প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশ অনুযায়ী সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন দর দাখিল করে। প্রতি এমএমবিটিইউ দাম ১১.৯৭ মার্কিন ডলার ধার্য করে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় হয়েছে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা।

    এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একই বিধিমালা অনুসারে আরও একটি কার্গো এলএনজি আমদানি করার অনুমোদন চেয়েছিল। এ প্রস্তাবটিও উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।

    এবার ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে, যা কারিগরি ও আর্থিক দিক থেকে গ্রহণযোগ্য ছিল। প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী দক্ষিণ কোরিয়ার মেসার্স পোসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন সর্বনিম্ন দর প্রদান করে। প্রতি এমএমবিটিইউ দাম ১১.৯৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। এই কার্গোর মোট ব্যয় হয়েছে ৪৮৬ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯০৭ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.