সিটি ব্যাংক চালু করেছে নতুন ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম ‘সিটি ইমপেক্স’। আজ মঙ্গলবার, ২৯ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
ব্যাংক জানায়, গ্রাহকের ক্রমবর্ধমান প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক ও সুবিধাজনক ট্রেড ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে সিটি ইমপেক্স চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা ব্যাংকে না এসে অনলাইনে যেকোনো স্থান ও সময় থেকে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আজিজ আল কায়সার, বর্তমান চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেড সার্ভিস বিভাগের প্রধান ফারুক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংক বিভাগের প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকীসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের গুরুত্বপূর্ণ গ্রাহকরাও উপস্থিত ছিলেন।
সিটি ইমপেক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা তাদের অফিস থেকেই ট্রেড ব্যাংকিংয়ের সব ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে— ট্রানজেকশন রিপোর্ট, আমদানি-রপ্তানি আদেশ, লেনদেনের ভাউচার, সুইফট মেসেজ, রিয়েল টাইম ট্রানজেকশন অ্যালার্ট ও লিমিট পর্যবেক্ষণ সুবিধা।

