বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৩১ জুলাই) চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি ঘোষণা করবে। ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এমপিএস ঘোষণা করবেন। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গভর্নর এমপিএস অনুষ্ঠানে বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার সফলতা বিষয়ে বিস্তারিত অবহিত করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান, মুখ্য অর্থনীতিবিদ ও অন্যান্য শীর্ষ কর্মকর্তা।

