Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত
    অর্থনীতি

    পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত

    মনিরুজ্জামানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, যা তিনি ১ আগস্টের মধ্যে চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

    গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!”

    চুক্তির বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্প জানান, হোয়াইট হাউসে তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন এবং তার প্রশাসন বর্তমানে একাধিক বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে।

    ট্রাম্প বলেন, “আমি অনেক দেশের নেতার সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চান। আজ বিকেলে আমি দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক রয়েছে। তারা তা কমানোর প্রস্তাব দিয়েছে। আমি আগ্রহ নিয়ে শুনতে চাই, তারা কী প্রস্তাব দেয়।” তিনি আরও জানান, অন্যান্য দেশও শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। “সঠিক সময় হলে আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব,” বলেন ট্রাম্প।

    এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাবে না, তাদের ওপর বিদ্যমান ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে। এদিনই ভারত থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, “ভারতের শুল্ক বিশ্বে অন্যতম উচ্চ। দেশটি সবচেয়ে কঠিন ও অযৌক্তিক অ-আর্থিক বাণিজ্য বাধা দিয়েছে।”

    চীনকে সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে। তবে চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প বলেন, “চীনের সঙ্গে আমাদের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। আমি মনে করি, এটি একটি যথাযথ ও ন্যায্য চুক্তি হবে।” ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি এবং কিছু নিয়ে এখনো আলোচনা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কর, শুল্ক ও ভ্যাট সংস্কারে বাণিজ্যে গতি আনতে চায় সরকার

    জুন 6, 2026
    অর্থনীতি

    নতুন অর্থবছরের বাজেটে শিক্ষা খাত নিয়ে দ্বিমুখী চিত্র

    জুন 6, 2026
    অর্থনীতি

    করহার স্থিতিশীল রেখে কর ব্যবস্থাকে হয়রানিমুক্ত করা হোক

    জুন 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.