Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫% শুল্ক কার্যকর হবে: ট্রাম্প
    অর্থনীতি

    দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫% শুল্ক কার্যকর হবে: ট্রাম্প

    মনিরুজ্জামানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার গাড়ি ও সেমিকন্ডাক্টরে ১৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি এই চুক্তিকে ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। খবর রয়টার্স।

    এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়া ২৫% শুল্ক আরোপের ভয় থেকে মুক্তি পেল, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। চুক্তি একদিন আগে সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে মোট ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর মধ্যে ১৫০ বিলিয়ন ডলার যাবে যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌযান নির্মাণে। এর ফলে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্প উপকৃত হবে এবং যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তাও শক্তিশালী হবে।

    গাড়ি ও সেমিকন্ডাক্টরে ১৫% শুল্ক আরোপ থাকবে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক আগের মতোই বহাল থাকবে, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক হার অনুযায়ী নির্ধারিত। সবচেয়ে বড় সাফল্য হিসেবে দক্ষিণ কোরিয়া চাল ও গরুর মাংসের বাজারে কোনো ছাড় দিতে হয়নি। আমদানিতে কৃষকদের স্বার্থ রক্ষায় চাল ও নির্দিষ্ট ধরনের গরুর মাংসের ওপর কড়াকড়ি অটুট রাখা হয়েছে। এতে কৃষক মহলে স্বস্তি ফিরে এসেছে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চুক্তিকে ‘সুবিবেচিত ও লাভজনক’ হিসেবে অভিহিত করে বলেন, “এটি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় আমাদের ভালো অবস্থানে রেখেছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বন্দরের জট ভাঙতে ৮০% পণ্য যাচ্ছে নতুন পথে

    মে 9, 2026
    অর্থনীতি

    বৈশ্বিক সংকটে অর্থনীতিকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে হবে

    মে 9, 2026
    অর্থনীতি

    মার্কিন চুক্তি: আমরা ট্রাম্পের আদেশপত্র মানতে বাধ্য নই

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.