Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আস্থা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য: গভর্নর
    অর্থনীতি

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আস্থা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য: গভর্নর

    মনিরুজ্জামানJuly 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধ মেয়াদে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেরস প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    গভর্নর জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ব্যাংক খাতে আস্থা ফেরানোর লক্ষ্যেই এবারের মুদ্রানীতি তৈরি করা হয়েছে। তার ভাষায়, “দেশের সামষ্টিক অর্থনীতি এখনো চাপের মধ্যে রয়েছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, মুদ্রার অবমূল্যায়ন, রিজার্ভ কমে যাওয়া, খেলাপি ঋণের প্রবণতা এবং বিনিয়োগ স্থবিরতা আমাদের কঠোর অবস্থান নিতে বাধ্য করছে।”

    নতুন মুদ্রানীতিতে নীতিগত সুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি হার নির্ধারণ করা হয়েছে ১১.৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হার ৮ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে এবং বাস্তব নীতিগত সুদের হার ৩ শতাংশে পৌঁছালে ধাপে ধাপে সুদের হার কমানো হবে।

    গভর্নর বলেন, “বিশ্ববাজারে অস্থিরতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং বৈদেশিক চাহিদা কমে যাওয়ার ঝুঁকির কারণে এখনো রক্ষণাত্মক নীতিতে আছি।” তিনি জানান, চলতি বছরের মে মাস থেকে বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়েছে, যা রিজার্ভ স্থিতিশীল করতে সহায়ক হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে প্রতিদিন দুবার রেফারেন্স রেট প্রকাশের সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি দরকার হলে বাজারে হস্তক্ষেপ করে মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনবে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের মতে, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা, শুল্ক বৃদ্ধি এবং মন্দার আশঙ্কায় বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমতে পারে, যা দেশের রপ্তানি খাতে ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ প্রবৃদ্ধিতে স্থবিরতা ও খেলাপি ঋণের উচ্চহার অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, খেলাপি ঋণ কমাতে ঝুঁকিনির্ভর তদারকি ব্যবস্থা চালু করা হবে, যার বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। একইসঙ্গে অডিটেড কোয়ালিটি রিভিউয়ের ভিত্তিতে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো পুনর্গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ধারাবাহিক নীতিগত পদক্ষেপ ও সরবরাহ ব্যবস্থায় সমন্বয়ের ফলে সাম্প্রতিক মাসগুলোতে শিরোনামভিত্তিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে টাকার অবমূল্যায়নের কারণে আমদানিনির্ভর পণ্যে দাম বাড়ার চাপ এখনো রয়ে গেছে।

    গভর্নর বলেন, “আমরা আশাবাদী, আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামানো সম্ভব হবে। একইসঙ্গে উৎপাদন খাতে অর্থায়নের সুযোগও বজায় রাখতে চাই।” তার মতে, নতুন মুদ্রানীতি ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে একটি সুপরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শুল্ক কমায় মোবাইলের দাম কমতে পারে ২০ শতাংশ

    January 14, 2026
    অর্থনীতি

    ক্ষমতা বদলের সঙ্গে বদলাবে কি দেশের অর্থনীতি?

    January 14, 2026
    অর্থনীতি

    সাবেক ডেপুটি গভর্নরের ১৫৯ ব্যাংক হিসাব, ৩৯ কোটির সন্দেহজনক লেনদেন

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.